সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:07 AM, March 11, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
গাজায় ত্রাণ পৌঁছাতে অস্থায়ী বন্দর নির্মাণে প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের সামরিক জাহাজ। দেশটির সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে। শনিবার যুক্তরাষ্ট্রের ভার্জিনিয়া রাজ্য থেকে জাহাজটি রওনা দিয়েছে। খবর বিবিসি
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন এর আগে ত্রাণ পৌঁছানোর জন্য অস্থায়ীভাবে গাজায় বন্দর নির্মাণের ঘোষণা দেয়ার পর দেশটির সেনাবাহিনী এ তৎপরতা শুরু করে। মার্কিন বাহিনী জানিয়েছে, গতকাল রোববার জর্ডানকে নিয়ে গাজায় ১১ হাজার ৫০০ প্যাকেট খাবার বিমান থেকে ফেলা হয়েছে। যার মধ্যে চাল, আটা, পাস্তাসহ আরও কিছু খাদ্যপণ্য রয়েছে।
জাতিসংঘ সতর্ক করেছে যে, গাজা উপত্যকায় দুর্ভিক্ষ ‘প্রায় অনিবার্য’ এবং শিশুরা অনাহারে মারা যাচ্ছে। অবরুদ্ধ উপত্যকাটিতে আকাশ থেকেও খাবার ফেলা কঠিন এবং বিপজ্জনক হয়ে দাঁড়িয়েছে। বিশ্ব খাদ্য সংস্থা জানিয়েছে, লুটপাটের কারণে স্থল পথে খাবার সরবার বন্ধ করতে হয়েছে। এদিকে, শুক্রবার বিমান থেকে খাবার ফেলার সময় তা মাথায় পড়ে পাঁচজনের মৃত্যু হয়েছে।
পেন্টাগন জানিয়েছে, আগামী ৬০ দিনের মধ্যে ১ হাজার মার্কিন সৈন্য বিরামহীন কাজ করে গাজায় অস্থায়ী বন্দর নির্মাণ করবে। তবে দাতব্য সংস্থাগুলো বলছে, এতদিন ফিলিস্তিনিরা খাবারের জন্য অপেক্ষা করতে পারবে না।
এদিকে, সাইপ্রাসের মিডিয়ার খবরে বলা হয়েছে, দেশটির লারনাকা বন্দর থেকে ২০০ টন খাবার বোঝাই একটি জাহাজ গাজার উদ্দেশে রোববার বিকেলে রওনা দেয়ার কথা ছিল। কিন্তু সোমবার সকাল পর্যন্ত সেটি সাইপ্রাস বন্দরেই রয়েছে।
গত ৭ অক্টোবর থেকে গাজায় ইসরায়েলের ক্রমাগত হামলায় নিহতের সংখ্যা ৩০ হাজার ৯০০ ছাড়িয়েছে। জাতিসংঘ জানিয়েছে, ইসরায়েলের এ হামলায় গাজায় ৫ লাখ ৭৬ হাজার মানুষ ভয়াবহ খাদ্য সংকটে ভুগছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
