মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল সফর স্থগিত

প্রকাশিত: 11:02 PM, September 21, 2024

মার্কিন প্রতিরক্ষামন্ত্রীর ইসরায়েল সফর স্থগিত

নোভা মিডিয়া ডেস্ক:

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন আগামী সপ্তাহে তার পূর্বপরিকল্পিত ইসরায়েল সফর স্থগিত করেছেন। সফরের বিষয়ে অবগত এক ব্যক্তি সেপ্টেম্বর) তথ্যটি দিয়েছেন। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।অবশ্য সফর স্থগিতের নির্দিষ্ট কোনও কারণ প্রকাশ করেননি ওই ব্যক্তি। লেবানন ও ইসরায়েলের মধ্যে চলা উত্তপ্ত পরিস্থিতির মধ্যে এই সফর হতে যাচ্ছিল। ইরান সমর্থিত সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর ব্যবহৃত পেজার ও রেডিও বিস্ফোরণের ঘটনায় এখন পর্যন্ত ৩৭ জন নিহত ও প্রায় ৩ হাজার মানুষ আহত হয়েছেন। একে হামলা হিসেবে অভিহিত করে ইসরায়েলকে দায়ী করছে লেবানন ও হিজবুল্লাহ দু’পক্ষই।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares