সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:08 PM, September 28, 2024
স্পোর্টস ডেস্ক:
২০১৯ সালে বাংলাদেশের প্রথম নারী ফিফা রেফারি হয়েছিলেন জয়া চাকমা। টানা চার বার ফিফা রেফারি ব্যাজ পাওয়া সাবেক এই জাতীয় ফুটবলারের জন্য দুঃসংবাদ। ২০২৪ সালের ফিফা রেফারি পরীক্ষায় ফেল করে এবার জয়া বাদ পড়ছেন।
বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে রেফারিদের দ্বিতীয়বারের মতো ফিটনেস পরীক্ষা হয় আজ শনিবার সকালে। শারীরিক অসুস্থতায় এই পরীক্ষাতেও অনুত্তীর্ণ হয়েছেন জয়া। এজন্য ফিফা রেফারি হিসেবে তার নাম যাচ্ছে না বলে জানালেন রেফারিজ কমিটির ডেপুটি চেয়ারম্যান তৈয়ব হাসান, ‘আজ পরীক্ষার পর আমাদের রেফারিজ কমিটির সভা হয়েছে। সেখানে শুধু উত্তীর্ণদের নামই ফিফায় প্রেরণের সিদ্ধান্ত হয়েছে।’
গত ৬ সেপ্টেম্বর রেফারিদের প্রথম দফার ফিটনেস পরীক্ষা হয়েছিল। সেখানে ৬ জন পুরুষ রেফারি ও সহকারী পুরুষ রেফারি পাস করেন। রেফারির কোটা চারটি হওয়ায় সবুজ ও জসীম বাদ পড়েছেন। সহকারী রেফারির কোটা অনুযায়ী ৬ জনই পাস করলেও একজনের পাসপোর্ট না থাকায় আজ আবার পরীক্ষা অনুষ্ঠিত হয়। আজ সহকারী রেফারিদের মধ্যে একজন পাস করেছেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
