সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:31 PM, October 19, 2024
স্পোর্টস ডেস্ক:
প্রথম ইনিংসে ৪৬ রানে অলআউট হওয়ার পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় ভারত। দ্বিতীয় ইনিংসে সরফরাজ খান ও রিশাভ পান্তের বীরোচিত ব্যাটিংয়ে লিড নিয়ে নিউজিল্যান্ডের ওপর চাপ বাড়ায়। কিন্তু এই দুই ব্যাটারের বিদায়ের পর ভেঙে পড়ে ভারতের ব্যাটিং লাইন। তাতে বড় লিডের আভাস দিলেও সফল হয়নি। বেঙ্গালুরু টেস্ট জিততে নিউজিল্যান্ডকে করতে হবে ১০৭ রান। আলোর স্বল্পতায় আগেভাগে চতুর্থ দিনের খেলা শেষ হয়েছে, ৪ বল খেলে রানের খাতা খুলতে পারেনি কিউইরা।
সরফরাজ ও পান্তের ১৭৭ রানের জুটির পর ভারত ৫৪ রানে শেষ সাত উইকেট হারায়। তাতে ৩৬ বছরে প্রথমবার ভারতে টেস্ট জয়ের স্বপ্ন দেখছে নিউজিল্যান্ড।
৩ উইকেটে ২৩১ রানে শনিবারের খেলা শুরু করেছিল স্বাগতিকরা। ৭০ রানে অপরাজিত থাকা সরফরাজকে সঙ্গ দিতে নামেন নতুন ব্যাটার পান্ত। শুরুর সেশনে সরফরাজ ১১০ বলে ১৩ চার ও ৩ ছয়ে ক্যারিয়ারের প্রথম টেস্ট সেঞ্চুরির দেখা পান। প্রথম ইনিংসে ডাক মারার পর দ্বিতীয় ইনিংস রাঙালেন সেঞ্চুরিতে। কোনও ভারতীয় ব্যাটারের একই টেস্টে ডাক ও সেঞ্চুরি মারার ঘটনা ঘটলো ২২তম বার। লাঞ্চের আগে ৫৫ বলে ৫ চার ও ৩ ছয়ে হাফ সেঞ্চুরি করেন পান্ত। ভারতীয় উইকেটকিপার হিসেবে ফারুখ ইঞ্জিনিয়ারের সঙ্গে যৌথভাবে দ্বিতীয় সর্বোচ্চ ১৮তম পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেলেন তিনি। ৩৯টি ফিফটি ছাড়ানো ইনিংসে সবার উপরে মহেন্দ্র সিং ধোনি।
লাঞ্চের পরপর ভারত লিড নেয়। দারুণ এক ইনিংস খেলে স্বাগতিকদের শক্ত অবস্থানে নেওয়ার ইঙ্গিত দেন সরফরাজ। ১৯৪ বলে ১৫০ রান করেন তিনি। ১৯৫৩ ও ১৯৯৬ সালে যথাক্রমে মাধব আপ্তে ও নয়ন মঙ্গিয়ার পর তৃতীয় ভারতীয় হিসেবে একই টেস্টে ডাক ও ১৫০ রান করেন সরফরাজ। আর একটি বল খেলে তাকে থামতে হয়। টিম সাউদির বলে এজাজ প্যাটেলকে ক্যাচ দিলে শেষ হয় ১৮ চার ও ৩ ছয়ে সাজানো ইনিংস।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
