সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:50 PM, June 6, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
সিলেটে দলীয় সমাবেশে বর্তমান সরকারকে ‘ফুঙ্গা’ (অবৈধ) বলার পর তীব্র সমালোচনার মুখে ‘দুঃখ প্রকাশ’ করেছেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান। গতকাল বৃহস্পতিবার সমাবেশে দেওয়া বক্তব্যের জন্য সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে দুঃখ প্রকাশ করে একটি পোস্ট করেছেন। এ দিকে জামায়াত নেতার উভয় কর্মকাণ্ডের সমালোচনা করে প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
মাওলানা হাবিবুর রহমান উল্লেখ করেন, ‘গতকাল জ্বালানি তেল-গ্যাস ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে সিলেট মহানগর জামায়াত কর্তৃক আয়োজিত বিক্ষোভ সমাবেশে আমার বক্তব্যে সিলেটি ভাষায় একটি শব্দচয়ন মোটেই ঠিক হয়নি। আমার শুভাকাঙ্ক্ষীসহ অনেকেই কষ্ট পেয়েছেন। এ জন্য আমি আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।’
এদিকে ভাইরাল হওয়া ভিডিওতে মাওলানা হাবিবুর রহমানকে বলতে শোনা যায়, ‘যার জন্মের ঠিক থাকে না, তাকে আমরা কী বলি, বলেন কী বলি, যার জন্মের ঠিক থাকে তাকে আমরা বলি ফুঙ্গা। সুতরাং এই সরকারের জন্মের ঠিক নাই। এই সরকার জনগণের ভোটে পাস করে নাই। এই সরকার পাস করেছে ইঞ্জিনিয়ারিং ভোটে—বলেন কথাটা ঠিক কি না।’
গতকাল বিকেলে সিলেট নগরীর কোর্ট পয়েন্ট কেন্দ্র ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে সিলেট মহানগর জামায়াত আয়োজিত বিক্ষোভ মিছিল-পূর্ব সমাবেশে সভাপতির বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও সিলেট মহানগরীর আমির মুহাম্মদ ফখরুল ইসলাম।
দফায় দফায় জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি, বিদ্যুতের অস্বাভাবিক মূল্যবৃদ্ধি, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, দেশব্যাপী আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে অনুষ্ঠিত সমাবেশে বক্তব্য দেন জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও সিলেট জেলা আমির মাওলানা হাবিবুর রহমান।
বিক্ষোভ সমাবেশ শেষে একটি মিছিল নগরীর কোর্ট পয়েন্ট থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে গিয়ে সংক্ষিপ্ত পথসভার মধ্য দিয়ে শেষ হয়। বিক্ষোভ মিছিল ও সমাবেশে মহানগর, বিভিন্ন থানা ও ওয়ার্ডের বিভিন্ন স্তরের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।
প্রতিক্রিয়া এমপি এমরানের
জামায়াত নেতার দুটি ঘটনার সমালোচনা করে নিজের ভেরিফাইড ফেসবুক পেজে প্রতিক্রিয়া জানিয়েছেন সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সিলেট-৬ আসনের সংসদ সদস্য এমরান আহমদ চৌধুরী।
আজ শুক্রবার এক ফেসবুক পোস্টে তিনি বলেন, ‘সিলেট জেলা জামায়াতের আমির হাবিবুর রহমান সাহেব যে ভাষায় সরকারকে আক্রমণ করেছেন, এটা শুধু ন্যক্কারজনকই নয়; তাঁদের দলের নেতাদের পুরোনো মুখোশ খুলে দিয়েছে।’
এমরান আহমদ আরও বলেন, ‘যদিও তিনি (হাবিবুর) এখন দুঃখ প্রকাশ করেছেন, কিন্তু এই বক্তব্য থেকে তাঁদের ভেতরে কী পরিমাণ হিংসা এবং প্রতিহিংসা কাজ করছে, তার বাস্তব প্রমাণ পাওয়া যায়। সরকার যদি বেজন্মা হয়, তবে তারাও বেজন্মা। ভাবতে অবাক লাগে একটি দলের জেলা আমির এই ধরনের বক্তব্য কীভাবে দিতে পারেন?’
সংসদ সদস্য এমরান আহমদ অভিযোগ করেন, ‘শুধু তিনি নন, ইদানীং তাঁদের প্রত্যেক নেতার মুখের ভাষা শুনলে গা শিউরে ওঠে। একজন তো মাননীয় প্রধানমন্ত্রীর মৃত্যু পর্যন্ত কামনা করেছেন এবং তাঁদের আমির সারা জীবন বেঁচে থাকার গ্যারান্টি দিয়েছেন।’
জামায়াতের রাজনৈতিক কর্মকাণ্ড সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানিয়ে এই সংসদ সদস্য বলেন, ‘তাদের ব্যাপারে সবাইকে সজাগ থাকতে হবে। আমাদের দ্বিধাদ্বন্দ্বের দুর্বলতা খুঁজে সেখান থেকে ফায়দা লুটের চেষ্টায় তারা লিপ্ত। প্রয়োজনে তাদেরকে সামাজিক এবং রাজনৈতিকভাবে বয়কট করুন।’
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 54
Users Yesterday : 21
Users Last 7 days : 173
Users Last 30 days : 173
Users This Month : 173
Users This Year : 173প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
