সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:07 PM, June 8, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
সিলেটের বিশ্বনাথ থানার অফিসার ইনচার্জের নির্দেশনায় পৃথক অভিযানে নারী ও শিশু নির্যাতন মামলার ৫ জন এজাহারভুক্ত আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার (০৮ জুন ২০২৬) এসআই সামসুল ইসলাম সঙ্গীয় ফোর্সসহ হবিগঞ্জ সদর থানা এলাকায় অভিযান পরিচালনা করে বিশ্বনাথ থানার মামলা নং-০৫/৬৯, তারিখ ০৮ জুন খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ এর ৭/৩০ ধারার এজাহারভুক্ত চার আসামিকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— হাবিবুর রহমান (২৩), পিতা চিনু মিয়া, সাং-মুরাদপুর; তোবারক মিয়া (২২), পিতা সমশের আলী, সাং-রায়পুর; আমির হোসেন (৩২), পিতা মৃত চুনু মিয়া, সাং-আগোয়া, থানা-বানিয়াচং এবং তাজুল ইসলাম (২৪), পিতা আব্দুল হাই, সাং-দুলিখাল (তেতুইয়া), জেলা-হবিগঞ্জ।
অপরদিকে এসআই ওবায়দুর রহমান সঙ্গীয় ফোর্সসহ বিশ্বনাথ থানা এলাকায় অভিযান চালিয়ে বিশ্বনাথ থানার মামলা নং-০৩/৬৭, তারিখ ০৭ জুন খ্রিস্টাব্দ, নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০০ (সংশোধনী-২০০৩) এর ১১(গ)/৩০ ধারার এজাহারভুক্ত আসামি মো. রেজওয়ার আহমদ পারভেজ (২৭), পিতা মাসুক আলী, মাতা ফুলমালা বেগম, সাং-রামপাশা, থানা-विश्वনাথ, জেলা-সিলেটকে গ্রেপ্তার করেন।
গ্রেপ্তারকৃত সকল আসামিকে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ জানিয়েছে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 52
Users Yesterday : 9
Users Last 7 days : 202
Users Last 30 days : 235
Users This Month : 235
Users This Year : 235প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
