সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:53 PM, June 8, 2026
সিলেটের বিশ্বনাথে শিমা বেগম (২৪) নামের কুরআনের হাফেজা এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়েছে। গতকাল রবিবার সকাল ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। শিমা উপজেলার রামপাশা ইউনিয়নের শ্রীপুর গ্রামের ময়না মিয়ার মেয়ে।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, শনিবার দিবাগত রাতের পরিবারের সবাই খাবার শেষে নিজ নিজ কক্ষে গিয়ে শুয়ে পড়েন। মধ্যরাত থেকে শুরু হয় তুমুল বৃষ্টি। বৃষ্টি শুরু হওয়ার পর কোনো এক সময় পরিবারের সবার অগোচরে কুরআনের হাফেজা শিমা গলায় ওড়না পেঁচিয়ে নিজ বসতঘরের বারান্দার লিন্টারের সঙ্গে ঝুলে আত্মহত্যা করেন।
সকালে পরিবারের লোকজন তার ঝুলন্ত দেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। বিশ্বনাথ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) সচিত্র সিলেটকে বলেন- প্রাথমিক তদন্তে এটি আত্মহত্যা বলে ধারনা করা হচ্ছে। মেয়েটি কিছুটা মানসিক সমস্যা ছিলো বলে পরিবারের লোকজন বলছেন। লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 52
Users Yesterday : 9
Users Last 7 days : 202
Users Last 30 days : 235
Users This Month : 235
Users This Year : 235প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
