সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:30 PM, June 11, 2026
স্বাধীন বাংলাদেশে তাজউদ্দীন আহমদ ৭৮৬ কোটি টাকার বাজেট ঘোষণা করে ১৯৭২ সালে যে যাত্রার সূচনা করেছিলেন, সেই পথ ধরে বাংলাদেশের ৫৫তম বাজেট নিয়ে আসছেন আমির খসরু মাহমুদ চৌধুরী। যার আকার হবে রেকর্ড ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকা। আমির খসরুর এটি প্রথম বাজেট হলেও এর আগে তিন মেয়াদে সর্বোচ্চ ১২টি করে বাজেট দেওয়ার রেকর্ড রয়েছে প্রয়াত দুজন অর্থমন্ত্রী এম সাইফুর রহমান ও আবুল মাল আবদুল মুহিতের।
দেশের ১৫তম ব্যক্তি হিসেবে ২০২৬-২৭ অর্থবছরের জাতীয় বাজেট দিতে যাচ্ছেন আমির খসরু। এর আগে আরও ১৪ জন জাতির সামনে বাজেট উপস্থাপন করেছেন। বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে বাজেট উপস্থাপন করবেন আমির খসরু মাহমুদ চৌধুরী।
সময়ের সঙ্গে তাল মিলিয়ে প্রতি বছরই বাজেটের আকার বাড়লেও চলতি অর্থবছরে বাজেটের আকার কমিয়ে ধরা হয়। তবে আগামী অর্থবছরের জন্য সবচেয়ে বড় বাজেট দিতে যাচ্ছেন বর্তমান অর্থমন্ত্রী। চলতি বছরের তুলনায় আগামী অর্থবছরে ২ লাখ ৪৮ হাজার কোটি টাকা বেশি ব্যয়ের বাজেট নিয়ে আসা হচ্ছে।
অর্থনৈতিক স্থিতিশীলতা, বিনিয়োগ বৃদ্ধি, উৎপাদন সম্প্রসারণ, কর্মসংস্থান সৃষ্টি এবং বৈষম্যহীন সমাজ গঠনের লক্ষ্য সামনে রেখে ২০২৬-২৭ অর্থবছরের জন্য ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার বাজেট দেবেন আমির খসরু। এর আগে ২০২৪-২৫ অর্থবছরের জন্য প্রয়াত অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী জাতির সামনে ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার বাজেট দিয়েছিলেন। এখন পর্যন্ত এটিই বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট।
অবশ্য দেশের জন্য সবচেয়ে বড় বাজেট দেওয়ার কিছুদিন পরেই ২০২৪ সালের আগস্টে ছাত্র-জনতার প্রবল আন্দোলনের মুখে আওয়ামী লীগ সরকারের পতন হয়। এরপর দেশ চালানোর দায়িত্ব নেয় অন্তর্বর্তী সরকার। ওই সরকারের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ২০২৫-২৬ অর্থবছরের জন্য ৭ লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট দেন। প্রথা ভেঙে সালেহউদ্দিন আহমেদ আগের বছরের তুলনায় বাজেটের আকার ৭ হাজার কোটি টাকা কমিয়ে ধরেন।
প্রয়াত অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত প্রথম ১৯৮২-৮৩ অর্থবছরে ৪ হাজার ৮৫৪ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৮৩-৮৪ অর্থবছরে ৬ হাজার ৫৬ কোটি টাকা, ২০০৯-১০ অর্থবছরে ১ লাখ ১৩ হাজার ৮১৯ কোটি টাকা, ২০১০-১১ অর্থবছরে ১ লাখ ৩২ হাজার ১৭০ কোটি টাকা, ২০১১-১২ অর্থবছরে ১ লাখ ৬৩ হাজার ৫৮৯ কোটি টাকা, ২০১২-১৩ অর্থবছরে ১ লাখ ৯১ হাজার ৭৩৮ কোটি টাকা, ২০১৩-১৪ অর্থবছরে ২ লাখ ২২ হাজার ৪৯১ কোটি টাকা, ২০১৪-১৫ অর্থবছরে ২ লাখ ৫০ হাজার ৫০৬ কোটি টাকা, ২০১৫-১৬ অর্থবছরে ২ লাখ ৯৫ হাজার ১০০ কোটি টাকা, ২০১৬-১৭ অর্থবছরে ৩ লাখ ৪০ হাজার ৬০৫ কোটি টাকা, ২০১৭-১৮ অর্থবছরে ৪ লাখ ২৬৬ কোটি টাকা এবং ২০১৮-১৯ অর্থবছরে ৪ লাখ ৬৪ হাজার কোটি টাকার বাজেট দেন মুহিত।
অন্যদিকে, প্রয়াত অর্থমন্ত্রী এম সাইফুর রহমান প্রথম বাজেট দেন ১৯৮০-৮১ অর্থবছরে। ওই অর্থবছরে তিনি ৪ হাজার ২২৭ কোটি টাকার বাজেট দেন। এরপর ১৯৮১-৮২ অর্থবছরে ৪ হাজার ৭৮৮ কোটি টাকা, ১৯৯১-৯২ অর্থবছরে ১৬ হাজার ৩৭৩ কোটি টাকা, ১৯৯২-৯৩ অর্থবছরে ১৮ হাজার ২৮৬ কোটি টাকা, ১৯৯৩-৯৪ অর্থবছরে ১৯ হাজার ৯৫২ কোটি টাকা, ১৯৯৪-৯৫ অর্থবছরে ২১ হাজার ৭৩৩ কোটি টাকা, ১৯৯৫-৯৬ অর্থবছরে ২৪ হাজার ৭০৭ কোটি টাকা, ২০০২-০৩ অর্থবছরে ৪৪ হাজার ৮৫৪ কোটি টাকা, ২০০৩-০৪ অর্থবছরে ৫১ হাজার ৯৮০ কোটি টাকা, ২০০৪-০৫ অর্থবছরে ৫৭ হাজার ২৪৮ কোটি টাকা, ২০০৫-০৬ অর্থবছরে ৬৪ হাজার ৩৮৩ কোটি টাকা এবং ২০০৬-০৭ অর্থবছরে ৬৯ হাজার ৭৪০ কোটি টাকার বাজেট দেন।
১৯৭১ সালে মুক্তিযুদ্ধের মাধ্যমে স্বাধীন বাংলাদেশ কার্যত ধ্বংসস্তূপে দাঁড়িয়ে যাত্রা শুরু করেছিল। সদ্য স্বাধীন দেশে তাজউদ্দীন আহমদ ১৯৭২-৭৩ অর্থবছরের জন্য প্রথম বাজেট দেন মাত্র ৭৮৬ কোটি টাকার। স্বাধীনতার অর্ধ শতাব্দিরও বেশি সময় পর সেই বাংলাদেশের বাজেট আজ আকারের দিক থেকে এক অবিশ্বাস্য উচ্চতায় পৌঁছেছে। এরপর তিনি ১৯৭৩-৭৪ অর্থবছরে ৮২০ কোটি টাকা ও ১৯৭৪-৭৫ অর্থবছরে ৯৯৫ কোটি টাকার বাজেট দেন।
এরপর ড. আজিজুর রহমান ১৯৭৫-৭৬ অর্থবছরের জন্য ১ হাজার ৫৪৯ কোটি টাকার বাজেট দেন। মেজর জেনারেল জিয়াউর রহমান ১৯৭৬-১৯৭৭ অর্থবছরে ১ হাজার ৯০৮ কোটি টাকা, ১৯৭৭-৭৮ অর্থবছরে ২ হাজার ৯৭ কোটি টাকা এবং ১৯৭৮-৭৯ অর্থবছরে ২ হাজার ৪৯৮ কোটি টাকার বাজেট দেন।
ড. এম এন হুদা ১৯৭৯-৮০ অর্থবছরে ৩ হাজার ৩১৭ কোটি টাকার বাজেট দেন। এম সায়েদুজ্জামান ১৯৮৪-৮৫ অর্থবছরে ৬ হাজার ৯৩৩ কোটি টাকা, ১৯৮৫-৮৬ অর্থবছরে ৭ হাজার ২৬৮ কোটি টাকা, ১৯৮৬-৮৭ অর্থবছরে ৯ হাজার ১১২ কোটি টাকা ও ১৯৮৭-৮৮ অর্থবছরে ১০ হাজার ৩০০ কোটি টাকার বাজেট দেন। মেজর জেনারেল এম এ মুনিম ১৯৮৮-৮৯ অর্থবছরে ১১ হাজার ৬০ কোটি টাকা ও ১৯৯০-৯১ অর্থবছরে ১৩ হাজার ৯৮৯ কোটি টাকার বাজেট দেন। ড. ওয়াহিদুল হক ১৯৮৯-৯০ অর্থবছরে ১৩ হাজার ৪৬২ কোটি টাকার বাজেট দেন।
শাহ্ এএমএস কিবরিয়া ১৯৯৬-৯৭ অর্থবছরে ২৫ হাজার ২৫৮ কোটি টাকা, ১৯৯৭-৯৮ অর্থবছরে ২৭ হাজার ৭৮৬ কোটি টাকা, ১৯৯৮-৯৯ অর্থবছরে ৩০ হাজার ৯৬ কোটি টাকা, ১৯৯৯-২০০০ অর্থবছরে ৩৬ হাজার ১৭৮ কোটি টাকা, ২০০০-০১ অর্থবছরে ৪২ হাজার ৮৫৯ কোটি টাকা ও ২০০১-০২ অর্থবছরে ৪৪ হাজার ৭৬৫ কোটি টাকার বাজেট দেন।
ড. এ বি মির্জ্জা আজিজুল ইসলাম ২০০৭-০৮ অর্থবছরে ৮৭ হাজার ১৩৭ কোটি টাকা ও ২০০৮-০৯ অর্থবছরে ৯৯ হাজার ৯৬২ কোটি টাকার বাজেট দেন।
আ হ ম মুস্তফা কামাল ২০১৯-২০ অর্থবছরে ৫ লাখ ২৩ হাজার ১৯০ কোটি টাকা, ২০২০-২১ অর্থবছরে ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকা, ২০২১-২২ অর্থবছরে ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা, ২০২২-২৩ অর্থবছরে ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা এবং ২০২৩-২৪ অর্থবছরে ৭ লাখ ৬১ হাজার ৭৮৫ কোটি টাকার বাজেট দেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 24
Users Yesterday : 17
Users Last 7 days : 196
Users Last 30 days : 294
Users This Month : 294
Users This Year : 294প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
