সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:30 PM, June 18, 2026
বিনোদন ডেস্ক:
বলিউড অভিনেত্রী প্রীতি জিনতা আবারও আলোচনায়। তবে এবার নতুন কোনো সিনেমা নয়, বরং তার নতুন বাসা নিয়ে। মুম্বাইয়ের অভিজাত পালি হিল এলাকায় একটি বিলাসবহুল অ্যাপার্টমেন্ট ভাড়া নিয়েছেন তিনি। এর জন্য প্রতি মাসে তাকে ৬ লাখ রুপি ভাড়া দিতে হবে।
ভারতীয় গণমাধ্যমের খবরে জানা গেছে, বান্দ্রা পশ্চিমের ‘আর্ট ভেদা’ ভবনে প্রায় ১,৫০০ বর্গফুটের একটি অ্যাপার্টমেন্ট দুই বছরের জন্য ভাড়া নিয়েছেন প্রীতি। চুক্তিটি কার্যকর হয়েছে গত ২৭ মে থেকে। বাসাটির সঙ্গে রয়েছে পার্কিং সুবিধাও।
মজার বিষয় হলো, কয়েক মাস আগেই পালি হিলের একটি ফ্ল্যাট প্রায় ১৮ কোটি ৫০ লাখ রুপিতে বিক্রি করেছিলেন এই অভিনেত্রী। সম্পত্তি পুনর্গঠনের আওতায় পাওয়া সেই অ্যাপার্টমেন্ট বিক্রির খবরও বেশ আলোচনায় এসেছিল।
এর আগে ২০২৩ সালে একই এলাকায় ১৭ কোটিরও বেশি রুপিতে একটি আবাসিক ফ্ল্যাট কেনেন প্রীতি। ফলে পালি হিলে তার সম্পত্তি কেনাবেচা নিয়ে বলিউড মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে সময় ভাগ করে কাটানো এই অভিনেত্রী বর্তমানে তার নতুন প্রকল্প ‘বাটওয়ারা ১৯৪৭’-এর প্রস্তুতি নিয়েও ব্যস্ত রয়েছেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 28
Users Last 7 days : 167
Users Last 30 days : 437
Users This Month : 437
Users This Year : 437প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
