সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:45 PM, June 19, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
মৌলভীবাজারের জুড়ী উপজেলায় স্ত্রীকে হত্যার অভিযোগে স্বামীকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে উপজেলার পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত রিতা রুদ্র পাল (৩৩) এবং তাঁর স্বামী অভিযুক্ত পিন্টু রুদ্র পাল পূর্ব জুড়ী ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের বাসিন্দা।
স্থানীয়রা জানান, রিতা ও পিন্টু রুদ্র পালের মধ্যে দীর্ঘদিন ধরে পারিবারিক কলহ চলছিল। বৃহস্পতিবার সকালে তাঁদের মধ্যে কথা-কাটাকাটি হয়। বিকেলে স্বামী পিন্টু রুদ্র পালকে বাজার আনার কথা বললে তিনি বাজার না এনে সিগারেট কিনে নিয়ে আসেন। এ নিয়ে স্বামী-স্ত্রীর মাঝে বাগ্বিতণ্ডা হয়। একপর্যায়ে পিন্টু রুদ্র পাল ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে আঘাত করলে ঘটনাস্থলেই রিতা রুদ্র পালের মৃত্যু হয়। এ ঘটনার পর অভিযুক্ত পিন্টু রুদ্র পালকে পাশের একটি গ্রাম থেকে আটক করে পুলিশ।
জুড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, অভিযুক্ত স্বামী পিন্টুকে আটক করেছে পুলিশ। মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় হত্যা মামলা দায়েরের প্রস্তুতি নেওয়া হচ্ছে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 29
Users Last 7 days : 146
Users Last 30 days : 466
Users This Month : 466
Users This Year : 466প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
