সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 4:13 PM, June 22, 2026
সিলেটের হযরত শাহজালাল (রহ.) মাজারে গিয়ে সিলগালা করা তিনটি ডেগের তালা খুলে দেওয়া হয়েছে। একই সঙ্গে প্রশাসনের স্থাপন করা দানবাক্সগুলো খুলে গত পাঁচ দিনে জমা হওয়া অর্থ গণনার কাজ শুরু হয়েছে। সোমবার (২২ জুন) এ কার্যক্রম পরিচালিত হয়।
জানা গেছে, সদ্য সাবেক জেলা প্রশাসক সারওয়ার আলম মাজারে উপস্থিত হয়ে এসব কার্যক্রমের তদারকি করেন। এর আগে প্রশাসনের উদ্যোগে সিলগালা করা ডেগগুলো খুলে দেওয়া হয় এবং নতুনভাবে স্থাপন করা দানবাক্সগুলো খুলে হিসাব নেওয়ার প্রক্রিয়া শুরু করা হয়।
এর আগে রোববার (২১ জুন) জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব জেতী প্রু স্বাক্ষরিত এক আদেশে সারওয়ার আলমকে সিলেটের জেলা প্রশাসকের দায়িত্ব থেকে প্রত্যাহার করা হয়। আদেশে তাকে জনপ্রশাসন মন্ত্রণালয়ে উপসচিব হিসেবে সংযুক্ত করার কথা উল্লেখ করা হয় এবং জনস্বার্থে এ সিদ্ধান্ত তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলে জানানো হয়।
সম্প্রতি হযরত শাহজালাল (রহ.) মাজার ও হযরত শাহপরান (রহ.) মাজারের দান ব্যবস্থাপনায় পরিবর্তন আনার উদ্যোগকে কেন্দ্র করে আলোচনায় আসেন সারওয়ার আলম। বিশেষ করে মাজারের দানবাক্স সিলগালা করে নতুন দানবাক্স স্থাপন এবং ঐতিহাসিক তিনটি দানের ডেগ সিলগালা করার ঘটনায় বিভিন্ন মহলে প্রতিক্রিয়া তৈরি হয়।
এর আগে বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আবদুল বাছিত মোল্লার নেতৃত্বে মাজারে তিনটি ডেগ সিলগালা করা হয় এবং নতুন দানবাক্স বসানো হয়। জেলা প্রশাসন জানায়, দানের অর্থ ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
প্রশাসনের পরিকল্পনা অনুযায়ী, মাজারের আয়-ব্যয় ডিজিটাল পদ্ধতিতে সংরক্ষণ, নিয়মিত নিরীক্ষা এবং নির্দিষ্ট নীতিমালার আওতায় পরিচালনার ব্যবস্থা নেওয়া হচ্ছে। একই সঙ্গে এক মাস ধরে জেলা প্রশাসন ও ওয়াক্ফ এস্টেট যৌথভাবে আয়-ব্যয়ের হিসাব যাচাই করার সিদ্ধান্ত রয়েছে।
উল্লেখ্য, সিলেটের এই দুই মাজার ধর্মীয় ও ঐতিহাসিকভাবে গুরুত্বপূর্ণ হওয়ায় প্রতিদিন দেশ-বিদেশ থেকে আগত ভক্তরা এখানে দান করেন। দীর্ঘদিন ধরে দানের অর্থ ব্যবস্থাপনা নিয়ে প্রশ্ন থাকায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসন এ পদক্ষেপ গ্রহণ করে।
এদিকে সারওয়ার আলমের প্রত্যাহার আদেশ বাতিলের দাবিতে সোমবার (২২ জুন) সিলেটে সড়ক অবরোধ, বিক্ষোভ সমাবেশ ও ডিসি কার্যালয়ে অবস্থান কর্মসূচি পালন করা হয়েছে। রোববার (২১ জুন) একই দাবিতে মানববন্ধনও অনুষ্ঠিত হয়। দাবি আদায় না হলে আরও কঠোর কর্মসূচির হুঁশিয়ারি দিয়েছেন আন্দোলনকারীরা
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 12
Users Last 7 days : 161
Users Last 30 days : 512
Users This Month : 512
Users This Year : 512প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
