সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 1:11 PM, June 23, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
গোলাপগঞ্জ উপজেলার মফজ্জিল আলী উচ্চ বিদ্যালয়ে বিদ্যালয় এডহক কমিটির চেয়ারম্যান, নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল সিলেটের পিপি সদ্য প্রয়াত অ্যাডভোকেট মুজিবুর রহমান মুজিবের স্মরণে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার বিদ্যালয় সভাকক্ষে এ সভার আয়োজন করা হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. তরিকুল ইসলামের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাজল দাসের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন সিলেট জেলা পরিষদের প্রশাসক এবং বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবুল কাহের চৌধুরী শামীম।
সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন সিলেট শিক্ষা বোর্ডের বিদ্যালয় পরিদর্শক আবু মুসা মোহাম্মদ তারেক, গোলাপগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি নোমান উদ্দিন মুরাদ ও উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আমিন উদ্দিন আহমেদ।
অন্যান্যদের মধ্যে সভায় আরও বক্তব্য রাখেন বাদেপাশা ইউপির সাবেক চেয়ারম্যান প্রভাষক রেহান উদ্দিন রায়হান, সিলেট জেলা যুবদলের সহ-সভাপতি লিটন আহমদ, সহ-সাংগঠনিক সম্পাদক আব্দুল আজিজ, সিলেট ল’ কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রশীদ আহমেদ মুন্না, ইউপি সদস্য গেদাই মিয়া এবং মরহুম মুজিবুর রহমানের বড় ভাই মাস্টার লুৎফুর রহমান।
আলোচনা সভা শেষে মরহুমের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা হাফিজ আব্দুর রহমান। সভায় বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী, পরিচালনা কমিটির সদস্য ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 15
Users Yesterday : 26
Users Last 7 days : 164
Users Last 30 days : 527
Users This Month : 527
Users This Year : 527প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
