সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:34 AM, June 27, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
এইচএসসি ও সমমান পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস নিয়ে গুজব ছড়ালে এবং তা নিয়ে বিরূপ মন্তব্য করলেই তাকে পুলিশ আটক করবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন।
শুক্রবার (২৬ জুন) বিকেলে দিনাজপুর জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন শিক্ষামন্ত্রী।
আসন্ন এইচএসসি ও সমমান পরীক্ষা নিয়ে এই সভার আয়োজন করে দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড। দিনাজপুর শিক্ষা বোর্ড ও রংপুর বিভাগের মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ডের আওতাধীন পরীক্ষাকেন্দ্রের ভারপ্রাপ্ত কেন্দ্রসচিবদের সঙ্গে এই মতবিনিময় সভার আয়োজন করা হয়।
শিক্ষামন্ত্রী বলেন, সম্প্রতি এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁস হয়েছে—এমন দাবি করে একটি গণমাধ্যমে সংবাদ প্রকাশ করা হয়েছিল। তবে তিনি সংশ্লিষ্ট গণমাধ্যমকে জানান, প্রশ্নপত্র ফাঁসের ঘটনা ঘটেনি। পরে তারা সংবাদটি প্রত্যাহার করে। কিন্তু এরপরও এক রাজনৈতিক নেতা গণমাধ্যমে এসে প্রশ্নপত্র ফাঁসের অভিযোগ পুনরায় তুলে ধরেন।
শিক্ষামন্ত্রীর ভাষ্য, সাইবার আইন না থাকায় এ ধরনের ভিত্তিহীন দাবি প্রচারকারীদের বিরুদ্ধে তাৎক্ষণিক আইনি ব্যবস্থা নেওয়া সম্ভব হয়নি।
শিক্ষামন্ত্রী বলেন, ‘এবার কেউ যদি প্রশ্নপত্র নিয়ে বিরূপ মন্তব্য করেন, সাথে সাথে তাঁকে পুলিশ আটকাবে, তারপর প্রমাণ করবে যে প্রশ্নপত্র আউট হয়েছে কি হয়নি। এম আই ক্লিয়ার? কারণ, পুলিশের এই দায়িত্ব রয়েছে, যে মিডিয়াতে যদি বলে যে প্রশ্নপত্র আউট হয়েছে, তাকে সাথে সাথে কাস্টডিতে নিয়ে সেটা পরীক্ষা-নিরীক্ষা করতে হবে। এটা কনস্টিটিউশন রাইটস রয়েছে। এইভাবে মিথ্যা অপপ্রচার চালিয়ে আমাদের লেখাপড়াকে ধ্বংস করবে, আর কিছু ভাইরাল করবে, আমরা তা মেনে নেব না।’
সভার শুরুতেই শিক্ষামন্ত্রী বোর্ডের অধীন বিভিন্ন কলেজের ফলাফল বিষয়ে সংশ্লিষ্ট কলেজের অধ্যক্ষদের মতামত শোনেন।
মতবিনিময় সভায় স্বাগত বক্তব্য দেন দিনাজপুর বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইলিয়াস আহমেদ। এ সময় দিনাজপুর জেলা প্রশাসক রফিকুল ইসলামসহ প্রশাসনের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 8
Users Last 7 days : 115
Users Last 30 days : 589
Users This Month : 589
Users This Year : 589প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
