সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:35 PM, June 29, 2026
জগন্নাথপুর প্রতিনিধি:
সুনামগঞ্জের জগন্নাথপুরে জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং প্রকৃতি ও পরিবেশ সুরক্ষার লক্ষ্যে এক বর্ণাঢ্য পরিবেশ সচেতনতামূলক র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ‘গাছ লাগান, পরিবেশ বাঁচান’— এই প্রতিপাদ্য ও স্লোগানকে সামনে রেখে আজ ২৯ জুন সকালে উপজেলা সদরে এই কর্মসূচির আয়োজন করা হয়।
পরিবেশ সচেতন নাগরিক সমাজ ও বালিকা উচ্চ বিদ্যালয় ও স্বরূপ উচ্চ বিদ্যালয় পৃতক পৃতক উদ্যোগে আয়োজিত র্যালিটি পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। র্যালিতে অংশগ্রহণকারীরা বিভিন্ন সচেতনতামূলক প্ল্যাকার্ড, ফেস্টুন ও ব্যানার হাতে নিয়ে সাধারণ মানুষকে বৃক্ষরোপণের গুরুত্ব এবং পরিবেশ রক্ষার আহ্বান জানান। বিশেষ করে অবাধে গাছ কাটা বন্ধ করা, প্লাস্টিকের ব্যবহার বর্জন এবং নদী-নালা ও জলাশয় সুরক্ষার ওপর জোর দেওয়া হয়।
র্যালি শেষে এক সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে বক্তারা বলেন, “বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে আমাদের চিরচেনা প্রকৃতিকে রক্ষা করতে হলে বৃক্ষরোপণের কোনো বিকল্প নেই। একটি সুস্থ ও সুন্দর আগামী প্রজন্মের জন্য আমাদের এখনই সচেতন হতে হবে। প্রত্যেকে যদি নিজ নিজ অবস্থান থেকে অন্তত দুটি করে গাছ লাগাই এবং পরিবেশের ক্ষতি করা থেকে বিরত থাকি, তবেই আমাদের চারপাশ সুরক্ষিত থাকবে।”
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সামাজিক ও পরিবেশবাদী সংগঠনের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশ নেন। কর্মসূচি শেষে উপস্থিত সকলের মাঝে বিভিন্ন প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা বিতরণ করা হয়।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 37
Users Yesterday : 2
Users Last 7 days : 117
Users Last 30 days : 629
Users This Month : 629
Users This Year : 629প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
