সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:29 PM, July 4, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে দেশের ৯টি উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যানদের এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামীকাল রবিবার বিকেল সাড়ে ৫টায় প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হবে।
বৈঠকে অংশ নেবেন সিলেট উন্নয়ন কর্তৃপক্ষ (সিউক)’র চেয়ারম্যান রেজাউল হাসান কয়েস লোদী, খুলনা উন্নয়ন কর্তৃপক্ষ (খুউক)’র চেয়ারম্যান এস এম শফিকুর আলম, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ (চউক)’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার বেলায়েত হোসেন, কক্সবাজার উন্নয়ন কর্তৃপক্ষ (কক্সডিএ)’র চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মোহাম্মদ জসিম উদ্দিন, রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ (আরডিএ)’র চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, রংপুর উন্নয়ন কর্তৃপক্ষ (রউক)’র চেয়ারম্যান মো. সামসুজ্জামান সামু, ময়মনসিংহ উন্নয়ন কর্তৃপক্ষ (ময়উক)’র চেয়ারম্যান মোতাহার হোসেন তালুকদার, কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ (সিডিএ)’র চেয়ারম্যান উদবাতুল বারী আবু এবং নারায়ণগঞ্জ উন্নয়ন কর্তৃপক্ষ (নাউক)’র চেয়ারম্যান মাশুকুল ইসলাম রাজিব। সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, দেশের পরিকল্পিত নগরায়ণ, চলমান উন্নয়ন প্রকল্পসমূহের অগ্রগতি এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বৈঠকে বিস্তারিত আলোচনা হতে পারে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 26
Users Yesterday : 10
Users Last 7 days : 110
Users Last 30 days : 602
Users This Month : 54
Users This Year : 700প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
