, ,

জাউয়া বাজারে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

শিউলী
প্রকাশিত July 5, 2026, 10:14 PM
জাউয়া বাজারে ৪ প্রতিষ্ঠানকে ১ লাখ টাকা জরিমানা

ছাতক প্রতিনিধি:

সুনামগঞ্জের ছাতক উপজেলার জাউয়া বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে ভ্রাম্যমাণ তদারকি চালিয়ে চারটি প্রতিষ্ঠানকে মোট এক লাখ টাকা জরিমানা করা হয়েছে।

রোববার (৫ জুলাই) বেলা ২টা ৩০ মিনিটে পরিচালিত এ অভিযানে বাজারের কাকন এন্টারপ্রাইজসহ চারটি প্রতিষ্ঠানে মূল্যতালিকা প্রদর্শন না করা, মসলায় ভেজাল (ভেজাল মসলা) পাওয়া, পণ্যে প্রস্তুতকারক বা সরবরাহকারীর সঠিক লেবেলিং না থাকা, নকল পণ্য বিক্রি এবং মেয়াদোত্তীর্ণ পণ্য সংরক্ষণ ও বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন অনুযায়ী মোট এক লাখ টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সুনামগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. আমিরুল ইসলাম মাসুদ। এ সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

অভিযান শেষে মো. আমিরুল ইসলাম মাসুদ বলেন, ভোক্তাদের স্বার্থ সংরক্ষণ এবং বাজারে ন্যায্য ব্যবসায়িক পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের তদারকি কার্যক্রম নিয়মিত পরিচালিত হবে। তিনি ব্যবসায়ীদের ভোক্তা অধিকার সংরক্ষণ আইন মেনে ব্যবসা পরিচালনার আহ্বান জানান এবং ভবিষ্যতে একই ধরনের অনিয়ম ধরা পড়লে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আরও কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে সতর্ক করেন।