, ,

জাইকা প্রকল্পে বুরুংগায় ৪ সড়কের উদ্বোধন করলেন এমপি লুনা

Shiuly
প্রকাশিত July 7, 2026, 06:29 PM
জাইকা প্রকল্পে বুরুংগায় ৪ সড়কের উদ্বোধন করলেন এমপি লুনা

জাইকা (JICA) প্রকল্পের আওতায় বাস্তবায়িত ওসমানীনগর উপজেলার বুরুংগা ইউনিয়নের চারটি গুরুত্বপূর্ণ সড়কের উদ্বোধন করেছেন সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদি লুনা। উদ্বোধনকৃত সড়কগুলো হলো খামারগাঁও, মিনাপাড়া, জামতলা বাজার এবং মসজিদ মার্কেট এলাকার সড়ক। এসব সড়ক নির্মাণের ফলে স্থানীয় মানুষের যোগাযোগ ব্যবস্থা সহজ হবে এবং এলাকার আর্থ-সামাজিক উন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করা হয়।

বুরুংগা ইউনিয়ন পরিষদের আয়োজনে অনুষ্ঠিত উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ওসমানীনগর উপজেলা বিএনপির সভাপতি এস. টি. এম. ফখর উদ্দিন, সাধারণ সম্পাদক আব্দুল্লাহ মিসবা, বুরুংগা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আখলাকুর রহমান, ইউনিয়ন পরিষদের সদস্য শেখ আসাদুজ্জামান জুবায়ের, দিপংকর দেব শিবু, মো. আতিকুর রহমান, হুশিয়ার আলী, মো. ছালিকুর রহমান (ছালিক), মেনন দেব, মো. আং মুমিন, মো. ছাদিকুর রহমান খান, ঝনিক লাল দেব এবং সংরক্ষিত সদস্য কল্পনা রানী মালাকার, কৃষ্ণা রানী সূত্রধর ও স্বপ্না বেগমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বক্তারা বলেন, জাইকা প্রকল্পের আওতায় বাস্তবায়িত এসব সড়ক এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং জনসাধারণের দুর্ভোগ কমাবে।