নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবিরের সঙ্গে ঢাকায় নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারী এক সৌজন্য সাক্ষাতে মিলিত হয়েছেন। গতকাল বৃহস্পতিবার তেজগাঁওস্থ প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। সাক্ষাৎকালে তারা বাংলাদেশ ও নেপালের মধ্যে বিদ্যমান দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ দ্বিপক্ষীয় সম্পর্ক এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট নানা বিষয়ে বিস্তারিত মতবিনিময় করেন।
বৈঠকে উভয় পক্ষ দ্বিপক্ষীয় বাণিজ্য বৃদ্ধি, বিদ্যুৎ খাতে যৌথ সহযোগিতা, আঞ্চলিক যোগাযোগ (কানেক্টিভিটি) সম্প্রসারণ এবং পর্যটন শিল্পের মতো গুরুত্বপূর্ণ খাতগুলোতে সহযোগিতা জোরদার করার ওপর বিশেষ গুরুত্ব আরোপ করেন। একই সাথে দুই দেশের মধ্যবর্তী সুসম্পর্ক ও পারস্পরিক সম্পৃক্ততা ভবিষ্যতে আরও গভীর ও বেগবান করার বিষয়ে দৃঢ় প্রত্যয় পুনর্ব্যক্ত করা হয়।