ছাতক প্রতিনিধি:
ছাতক উপজেলার চরমহল্লা ইউনিয়নে পরিবেশ সংরক্ষণ ও সবুজায়নের লক্ষ্যে পিস এসোসিয়েশনের উদ্যোগে ৩২০টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়েছে। একই অনুষ্ঠানে শিক্ষা ও সমাজসেবায় বিশেষ অবদানের জন্য অধ্যাপক সুমন আলমকে সংবর্ধনা প্রদান করা হয়।
অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, শিক্ষার্থী, সমাজকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা ও জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বৃক্ষরোপণের বিকল্প নেই। তাই সবাইকে নিজ নিজ অবস্থান থেকে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান তারা।
এসময় অধ্যাপক সুমন আলমের শিক্ষা, সমাজ উন্নয়ন ও মানবিক কর্মকাণ্ডে অবদানের প্রশংসা করে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়। তিনি এ সম্মাননার জন্য আয়োজকদের ধন্যবাদ জানিয়ে সমাজের কল্যাণে কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে অংশগ্রহণকারীদের মাঝে ৩২০টি গাছের চারা বিতরণ করা হয়।