, ,

গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন নেতৃত্বের যাত্রা

শিউলী
প্রকাশিত October 10, 2026, 11:04 AM
গোয়াইনঘাট প্রেসক্লাবে নতুন নেতৃত্বের যাত্রা

এ কে আজাদ:

সিলেটের গোয়াইনঘাট প্রেসক্লাবের ২০২৬-২০২৮ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচন সম্পন্ন হয়েছে। নির্বাচনে সভাপতি পদে আবুল হোসেন এবং সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন) নির্বাচিত হয়েছেন।

শুক্রবার (৯ অক্টোবর) দুপুর থেকে বিকেল পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ ও গণনা শেষে আনুষ্ঠানিকভাবে নির্বাচনের ফলাফল ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার জাকির হোসেন।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে সভাপতি ও সহ-সাধারণ সম্পাদক পদে সরাসরি ব্যালটের মাধ্যমে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। এতে সভাপতি পদে আবুল হোসেন এবং সহ-সাধারণ সম্পাদক পদে মিনহাজ মির্জা নির্বাচিত হন।

অন্যদিকে, সাধারণ সম্পাদক পদে মো. করিম মাহমুদ লিমন (কে এম লিমন), সহ-সভাপতি পদে বিলাল উদ্দিন, অর্থ সম্পাদক পদে আব্দুল আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে রফিক সরকার, পাঠাগার ও দপ্তর সম্পাদক পদে রিয়াজুল ইসলাম এবং ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে সাইদুল ইসলাম নির্বাচিত হয়েছেন। এ ছাড়া নির্বাহী সদস্য পদে বিলাল উদ্দিন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন।

নির্বাচন সুষ্ঠু, নিরপেক্ষ ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে প্রিজাইডিং অফিসারের দায়িত্ব পালন করেন গোয়াইনঘাট উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়।

নির্বাচনকে ঘিরে গোয়াইনঘাট প্রেসক্লাবের সদস্যদের মধ্যে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়। ভোটারদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ ও গণনা সম্পন্ন হয়।

এদিকে, নবনির্বাচিত সভাপতি আবুল হোসেন, সাধারণ সম্পাদক কে এম লিমনসহ নতুন কার্যনির্বাহী কমিটির সদস্যদের অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন প্রেসক্লাবের সাধারণ সদস্য এবং স্থানীয় বিভিন্ন সামাজিক, রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ। তাঁরা নবনির্বাচিত কমিটির সাফল্য কামনা করে আশা প্রকাশ করেন, নতুন নেতৃত্বের মাধ্যমে গোয়াইনঘাট প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল হবে এবং সাংবাদিকদের পেশাগত মানোন্নয়নে ইতিবাচক ভূমিকা রাখবে।