সিলেটের বালাগঞ্জ উপজেলার পূর্ব গৌরীপুর ইউনিয়নের পশ্চিম মুসলিমাবাদ গ্রামে শাহজালাল(রঃ)যুব-কল্যাণ সংস্থার উদ্দ্যোগে আজ সকাল ১১ ঘঠিকার সময় সংস্থার সভাপতি ও সিলেট জেলা শ্রেষ্ঠ যুব-সংগঠক পুরুষ্কার প্রাপ্ত শেখ জুয়েল রানা”র”বাড়িতে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
শেখ জুয়েল রানা -র”পরিচালনায় পবিত্র কোরআন তেলওয়াত করেন সংস্থার সাধারণ সম্পাদক K. M. Gulam Mostofa.
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপজেলা নির্বাহী অফিসার মেরিনা দেবনাথ উপস্থিত থাকার কথা থাকলেও জরুরী কাজ পড়ে যাওয়ায় তার স্থলাভিষিক্ত হিসেবে উপজেলা সহকারী যুব উন্নয়ন কর্মকর্তা মিজানুর রহমান উপস্থিত ছিলেন,বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন পূর্ব গৌরীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মুজিবুর রহমান।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সমাজকর্মী মহিউদ্দিন তালুকদার লেচু কবি ও সাহিত্যিক মীম হোসাইন, সমাজকর্মী ও সাংবাদিক হোসাইন আহমেদ জাহিদ, মুসলিমাবাদ ইসলামী আলীম মাদ্রাসার শিক্ষক মারুফ আলম,তালুকদার মিজু,বালাগঞ্জ উপজেলা বিএনপি নেতা জহির উদ্দিন জুনেদ,উপজেলা বিএনপির ক্রিড়া সম্পাদক ইমুন আলম চৌধুরী,সিরাজবেগ কিন্ডারগার্টেনের প্রধান শিক্ষক লিটন আহমদ বেগ।
এছাড়া আরো বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ডেকাপুর ইসলামী যুব সংঘের সাংগঠনিক সম্পাদক মির্জা এলমান,শাহজালাল(রঃ)ইসলামি যুব উন্নয়ন সংস্থার সাংঘঠনিক সম্পাদক হোসাইন আহমেদ,সাবেক সিলেট জেলা পশ্চিম শাখা শিবির নেতা শেখ মুফাক্কির,সমাজকর্মী মশাহীদ আলী সুলতান আহমদ প্রমুখ।