সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:21 PM, January 13, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
সুদানের রাজধানী খার্তুমে বিমান হামলাসহ দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংঘাতে অন্তত ৩৩ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। সুদানের গণতন্ত্রপন্থী আইনজীবীরা শুক্রবার (১২ জানুয়ারি) রাতে এমন তথ্য দিয়েছেন। এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) রাতে রাজধানীর একটি আবাসিক এলাকায় গোলাবর্ষণের ঘটনা ঘটে।
আরব নিউজ জানিয়েছে, বৃহস্পতিবার দক্ষিণ খার্তুমের সোবা জেলায় বিমান থেকে করা বোমা হামলায় ২৩ জন বেসামরিক নাগরিক নিহত হন। একই ঘটনায় আরও কয়েকজন আহত হয়। আইনজীবী গোষ্ঠী জানায়, দক্ষিণ খার্তুমে আর্টিলারি হামলায় আরও ১০ জনের মৃত্যু হয়েছে। প্রতিরোধ কমিটি নামে পরিচিত একটি স্থানীয় গোষ্ঠী একই মৃত্যুর খবর দিয়ে বলছে, ‘আবাসিক এলাকায় এবং স্থানীয় বাজারে কামানের গোলাগুলিতে ১০ জন বেসামরিক লোক নিহত হয়েছে।’
সুদানে গত বছরের ১৫ এপ্রিল থেকে সামরিক বাহিনীর (এসএএফ) সঙ্গে আধাসামরিক বাহিনী র্যাপিড সাপোর্ট ফোর্সেসের (আরএসএফ) সংঘাত চলে আসছে। দেশটির সেনাপ্রধান আবদেল ফাত্তাহ আল-বুরহানের বিরুদ্ধে কার্যত বিদ্রোহ ঘোষণা করেছেন আধাসামরিক বাহিনীর প্রধান ও সাবেক ডেপুটি সেনাপ্রধান মোহাম্মদ হামদান দাগলো। পরে নিজ বাহিনী নিয়ে সেনাবাহিনীর ওপর আক্রমণ চালান তিনি। তখন থেকেই এ লড়াইয়ের শুরু।
জানা গেছে, একাধিকবার সেনাপ্রধান ও আধাসামরিক বাহিনীর প্রধানের মধ্যে যুদ্ধবিরতি চুক্তি হয়েছে। তবে শেষ পর্যন্ত কোনো পক্ষই তা মেনে চলেনি। সশস্ত্র সংঘাতের অবস্থান এবং ইভেন্ট ডেটা প্রকল্পের পরিসংখ্যান অনুসারে, এ যুদ্ধে এখন পর্যন্ত প্রায় ১২ হাজার ১৯০ জন প্রাণ হারিয়েছেন। জাতিসংঘের হিসেব মতে, দেশটিতে সংঘাত শুরু হওয়ার পর ৭ মিলিয়নেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 23
Users Last 7 days : 136
Users Last 30 days : 389
Users This Month : 389
Users This Year : 389প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
