সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 6:26 PM, January 15, 2024
আওয়ামী লীগ সরকারের রূপকল্প ২০৪১ সামনে রেখে বিভিন্ন ইতিবাচক বিষয় নিয়ে পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে কথা বলেছেন ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা। তিনি বলেন,‘আমরা এনার্জি পাইপলাইন, দুটি রেলওয়ে প্রকল্প, বিদ্যুৎ প্ল্যান্ট ও টাকা-রুপির বিনিময়সহ ডিজিটাল পেমেন্ট সিস্টেমের মধ্যে সংযোগ নিয়েও কথা বলেছি।’
সোমবার (১৫ জানুয়ারি) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ড. হাছান মাহমুদের সঙ্গে বৈঠকের পর সাংবাদিকদের প্রণয় কুমার ভার্মা এসব কথা বলেন। তিনি বলেন, ভারত-বাংলাদেশের দীর্ঘ সম্পর্কের ওপর ভিত্তি করে একটি স্থিতিশীল, সমৃদ্ধশালী ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠায় বাংলাদেশের জনগণকে সহায়তা ও কাজ করতে সবসময় প্রস্তুত।
ভারতীয় হাইকমিশনার বলেন, বাংলাদেশের নতুন পররাষ্ট্রমন্ত্রী ড. হাছান মাহমুদের সঙ্গে আমি সৌজন্য সাক্ষাৎ করতে এসেছিলাম। আমাদের দ্বিপাক্ষিক সম্পর্কের বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়েছে। বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আমরা নিবিড়ভাবে কাজ করতে চাচ্ছি। আমি আশা করছি, তার নেতৃত্বে দুদেশের সম্পর্ক আরও সামনে এগিয়ে যাবে।
প্রণয় কুমার ভার্মা বলেন, গত এক দশকে ভারত ও বাংলাদেশের দুই প্রধানমন্ত্রীর নেতৃত্বে দুই দেশের সম্পর্ক নজিরবিহীন গতিতে এগিয়েছে। কীভাবে এটা আরও গণমুখী করা যায় তা নিয়ে আলোচনার পাশাপাশি দুই দেশের পারস্পরিক সম্পর্কের মধ্যে সাম্প্রতিক কিছু বিষয় নিয়েও কথা হয়েছে।
এছাড়াও কীভাবে এই উন্নয়ন অংশীদারত্বের মধ্য দিয়ে দু’দেশের মানুষ উপকৃত হতে পারে এবং কীভাবে আমাদের সহযোগিতা আমাদের অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলতে পারে, তা নিয়ে কথা হয়েছে বলেও জানান তিনি।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 3
Users Yesterday : 23
Users Last 7 days : 136
Users Last 30 days : 389
Users This Month : 389
Users This Year : 389প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
