জাতীয় পার্টির সংসদে বিরোধী দল হওয়ার খবরটি ভুল

প্রকাশিত: 9:14 PM, January 20, 2024

জাতীয় পার্টির সংসদে বিরোধী দল হওয়ার খবরটি ভুল

জাতীয় ডেস্ক:

জাতীয় পার্টির সংসদে বিরোধী দল হওয়ার সংবাদটি ভুল বলে জানিয়েছেন দলটির চেয়ারম্যানের প্রেস সেক্রেটারি খন্দকার দেলোয়ার জালালী। তিনি বলেন, সংসদে বিরোধী দল নয়, জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতা, উপনেতা ও চিফ হুইপ নির্বাচিত হয়েছে।

বৃহস্পতিবার এক প্রেস বিজ্ঞপ্তিতে তিনি একথা জানান।বিবৃতিতে খন্দকার দেলোয়ার জালালী বলেন, আমরা লক্ষ্য করেছি, বেশ কিছু গণমাধ্যম তাদের সংবাদে জাতীয় পার্টির পার্লামেন্টারি পার্টির নেতাদের বিরোধী দলীয় নেতা, উপনেতা ও চিফ হুইপ হিসেবে উল্লেখ করেছেন। আসলে এটি ভুল ও তথ্য বিভ্রাট।
উল্লেখ্য, বিরোধী দলীয় নেতা, উপনেতা এবং চিফ হুইপের নাম ঘোষণা করার এখতিয়ার স্পিকারের।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares