সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:40 AM, January 25, 2024
আন্তর্জাতিক ডেস্ক:
চীনের জিয়াংসি প্রদেশের জিনয়ু শহরে দোকানের বেজমেন্টে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তত ৩৯ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও অন্তত নয়জন গুরুতর আহত হয়েছেন। খবর বিবিসি। প্রতিবেদনে বলা হয়েছে, স্থানীয় সময় বুধবার (২৪ জানুয়ারি) বিকেলে আগুন লাগে। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমের তথ্য অনুযায়ী, জিনয়ু শহরের ইউশুই জেলার তিয়ানগংনান এভিনিউয়ে একটি দোকানের বেজমেন্টে আগুন লাগে এবং তা দ্রুত ছড়িয়ে পড়ে।
সংবাদমাধ্যমে প্রচারিত ভিডিও ফুটেজে দেখা যায়, ভবনটি থেকে ধোঁয়া উড়ছে। প্রাণে বাঁচতে অনেককে জানালা দিয়ে ঝাপ দিতেও দেখা যায়।অগ্নিকাণ্ডের ঘটনায় প্রতিক্রিয়া জানিয়েছেন দেশটির প্রেসিডেন্ট শি জিনপিং। তিনি বলেছেন, দুর্ঘটনা রোধে এবং জনগণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য সব ধরনের পদক্ষেপ নেয়া হবে। ঘটনা তদন্তের নির্দেশও দেন তিনি।
বিশ্বের দ্বিতীয় বৃহত্তম জনবহুল এবং শিল্পোন্নত দেশ চীনে প্রায়ই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার চীনের মধ্যাঞ্চলের হেনান প্রদেশের ইয়ানশানপু গ্রামে একটি বিদ্যালয়ের হোস্টেলে আগুন লাগে। তাতে ১৩ শিক্ষার্থী প্রাণ হারায়। গত বছর নভেম্বরে উত্তর চীনের শানসি প্রদেশে একটি কয়লা কোম্পানির কার্যালয়ে অগ্নিকাণ্ডে ২৬ জনের মৃত্যু হয়। এছাড়া বেশ কয়েক জনকে হাসপাতালে ভর্তি করা হয়। এরপর গত মাসে উত্তর-পশ্চিম চীনের একটি বারবিকিউ রেস্তোরাঁয় বিস্ফোরণের ঘটনা ঘটে। সেই ঘটনায় ৩১ জনের মৃত্যু হয়।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 6
Users Yesterday : 12
Users Last 7 days : 131
Users Last 30 days : 369
Users This Month : 369
Users This Year : 369প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
