সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 11:23 AM, January 25, 2024
জাতীয় ডেস্ক:
একবিংশ শতকের প্রথম দশকেই বাংলাদেশকে ডিজিটাল দেশে বিনির্মাণের প্রতিশ্রুতি দিয়ে ক্ষমতায় আসে আওয়ামী লীগ। ক্ষমতায় আসার পর প্রতিশ্রুতি বাস্তবায়নে বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্প নিয়ে কাজ করছে আওয়ামী লীগ সরকার। এই উন্নয়ন প্রকল্পের মধ্যে রয়েছে মেট্রোরেল। এ প্রকল্প বাস্তবায়নে যানজট নিরসন এবং স্বল্প সময়ে যাতায়াতের সুবিধা পাচ্ছে রাজধানীবাসী।
গত বছরের ৩১ ডিসেম্বর থেকে এমআরটি-৬ লাইনের দিয়াবাড়ি থেকে মতিঝিল পর্যন্ত ১৬ স্টেশনই একযোগে চালু হয়। মেট্রোরেলে উত্তরা থেকে মতিঝিল স্টেশন পর্যন্ত ভ্রমণে সর্বোচ্চ ১০০ টাকা ভাড়া দিতে হয়। আর উত্তরা থেকে বাংলাদেশ সচিবালয়ের ভাড়া ৯০ টাকা। পাশাপাশি উত্তরা থেকে ফার্মগেটের ভাড়া ৭০ টাকা। এছাড়া আগে থেকে চালু হওয়া উত্তরা নর্থ স্টেশন (দিয়াবাড়ি) থেকে আগারগাঁও স্টেশনের ভাড়া ৬০ টাকা। এ অংশের মাঝখানের সাতটি স্টেশনের জন্য আলাদা ভাড়া নির্ধারণ করা থাকলেও বিদ্যুৎচালিত এ গণপরিবহনে ভ্রমণের সর্বনিম্ন ভাড়া ২০ টাকা।
এদিকে মেট্রোরেল যাত্রাকে নির্বিঘ্ন করতে আপনার প্রয়োজন হবে একটি কার্ড। যার নাম দেয়া হয়েছে এমআরটি/র্যাপিড পাস। এর জন্য আপনাকে প্রতিটি স্টেশনে গিয়ে গন্তব্য অনুযায়ী টাকা দিয়ে কার্ডটি নিতে হবে। তবে যারা সিরিয়াল ধরাকে ঝামেলা মনে করেন তাদের জন্য মেট্রোরেল কর্তৃপক্ষ এমআরটি/র্যাপিড পাস ক্রয় করার সুযোগ রেখেছে।
এমআরটি কার্ডের জন্য আপনাকে গুনতে হবে ৫০০ টাকা। এই ৫০০ টাকার মধ্যে আপনার কার্ডের মূল্য বাবদ ২০০৳ ও আপনার ব্যবহারযোগ্য ব্যালেন্স দেয়া হবে ৩০০ টাকা।
এই কার্ড দিয়ে আপনি টিকিটের লম্বা লাইন ধরা ছাড়াই এন্ট্রি গেটে পাঞ্চ করে মেট্রোর পেইড জোনে প্রবেশপূর্বক মেট্রোরেল ভ্রমণ করে আপনার গন্তব্যে যেতে পারবেন। এই কার্ড দ্বারা প্রত্যেক ভ্রমণেই পাবেন ১০% ডিসকাউন্ট। অর্থাৎ আপনার গন্তব্যের ভাড়া যদি হয় ৫০ টাকা তবে আপনার কার্ড থেকে কর্তন হবে ৪৫ টাকা।
তবে এই কার্ড কিছু কিছু কারণে ব্ল্যাকলিস্টেড হয়ে যায়। আসুন জেনে নেই যেসব কারণে ব্ল্যাকলিস্টেড হয়ে যায় কার্ড। যথা-
বারবার কার্ড পাঞ্চ করা
এন্ট্রি বা এক্সিট গেইটে বারবার পাঞ্চ করার কারণে হতে পারে। অর্থাৎ, আপনার সামনের ব্যক্তি যাওয়ার পরে একটু সময় দিন, এরপর আপনার কার্ড পাঞ্চ করুন একবারই, তারপর এন্ট্রি/এক্সিট হন।
রি-ইস্যু আবেদন করা কার্ড পরবর্তীতে ব্যবহার চেষ্টা না করা
আপনার কার্ড হারিয়ে গেলে তা আবার রি-ইস্যু আবেদন (কার্ড রিপ্লেসমেন্ট) করার পর হারানো কার্ডটি ফিরে পেলে তা ব্যবহার চেষ্টা করা যাবে না। হারানো কার্ড খুঁজে পেলে তা জমা দিয়ে জামানতের টাকা ফেরত নেয়া যাবে, কিন্তু ব্যবহারের জন্য পাঞ্চ করা যাবে না।
এন্ট্রি ক্যানসেল করা
কোনো কারণে যাত্রা বাতিল হলে বা ট্রেন বিলম্ব হলে এন্ট্রি ক্যানসেল করতে হয়, সেক্ষেত্রেও কার্ড ব্ল্যাকলিস্টেড হওয়ার সম্ভাবনা থাকে। বার বার বা রেগুলার এটি করলে কার্ডের ক্ষতি হতে পারে। (মোবাইলের মেমোরি কার্ড যেমন বার বার ফরম্যাট করলে Health ক্ষতিগ্রস্ত হয় ঠিক তেমন।)
কার্ড পাঞ্চ না করেই বের হয়ে যাওয়া
অনেক সময় তাড়াহুড়োতে কার্ড পাঞ্চ না করেই অনেকে বের হয়ে যান। পরবর্তীতে কার্ড আপডেট করতে হয় জরিমানা প্রদান করে। সেক্ষেত্রে কার্ড ব্ল্যাকলিস্টেড হতে পারে। এছাড়াও রিচার্জ/এন্ট্রি/এক্সিটের সময় তাড়াহুড়ো করলে অসমাপ্ত ট্রানজেকশনের ফলেও কার্ডটি ব্ল্যাকলিস্টেড হতে পারে।
NFC চেক করার চেষ্টা
এটি একটি NFC Technology’র অফলাইন স্টোর ভ্যালুড কার্ড। কার্ডের যাবতীয় তথ্য কার্ডের ভেতরের চিপে সংরক্ষিত থাকে এবং ব্যবহারের সময় অথোরাইজড ডিভাইসের মাধ্যমে এতে ডাটা রিড/রাইট হয়। সুতরাং, আন-অথোরাইজড কোনো NFC Device/App এর মাধ্যমে MRT/Rapid Pass ক্লোন/রিড/রাইট করার চেষ্টা করলে কার্ডটি বাতিল/ব্ল্যাকলিস্টেড হতে পারে।
অসংবেদনশীল তাপ ও চাপ প্রয়োগ
অতিরিক্ত তাপমাত্রায় কার্ড সংরক্ষণ করা যাবে না। ওয়ালেটে রেখে অতিরিক্ত চাপ প্রয়োগ করা যাবে না।
কার্ড নাম্বার শেয়ার না করা
আপনার ব্যবহৃত কার্ডের নাম্বার, NID number ইত্যাদি ব্যক্তিগত তথ্যাদি কারো সঙ্গে শেয়ার করবেন না।
সাধারণত উপরোক্ত কারণে ব্ল্যাকলিস্টেড হয়ে থাকে বলে ধারণা করছেন মেট্রোরেল স্টেশন কর্তৃপক্ষ ও ডিটিসিএ। তবে টেকনিক্যাল অন্যান্য জটিলতায়ও কার্ড ব্লাকলিস্টেড হতে পারে, সেসব বিষয়ে সঠিক ব্যাখ্যা দিতে পারছেন না তারা।
একাধিক কার্ড রেজিষ্ট্রেশনের জন্য একই তথ্য প্রদান করলেও আলাদা আলাদা মোবাইল নম্বর ব্যবহার করা সর্বোত্তম।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 10
Users Yesterday : 28
Users Last 7 days : 154
Users Last 30 days : 424
Users This Month : 424
Users This Year : 424প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
