জিম্মিদের ফেরাতে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হচ্ছে: কাতার

প্রকাশিত: 10:55 AM, January 30, 2024

জিম্মিদের ফেরাতে ইসরায়েল-যুক্তরাষ্ট্র ও মিশরের সঙ্গে আলোচনা ফলপ্রসূ হচ্ছে: কাতার

 

আন্তর্জাতিক ডেস্ক:

ফিলিস্তিনি সশস্ত্র সংগঠন হামাসের কাছে থাকা জিম্মিদের ফেরাতে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিশরের গোয়েন্দা প্রধানদের সঙ্গে বৈঠকে আলোচনা ফলপ্রসূ হচ্ছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী। খবর আল জাজিরা।

গত ৭ অক্টোবর থেকে চলা ইসরায়েল ও হামাসের মধ্যে যুদ্ধ বন্ধে ফ্রান্সের রাজধানী প্যারিসে চলতি সপ্তাহে কাতারের সঙ্গে বৈঠকে বসে ইসরায়েল, যুক্তরাষ্ট্র ও মিশরের গোয়েন্দা প্রধানরা।

ওই বৈঠকে হামাসের কাছে জিম্মি থাকাদের মধ্যে নারী ও শিশুদের মুক্তি এবং গাজায় মানবিক সহায়তা প্রদানের বিষয়ে ফলপ্রসূ আলোচনা হয়েছে বলে জানিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি। গতকাল সোমবার তিনি এ কথা বলেন।

তিনি আরও বলেন, যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে আটলান্টিক কাউন্সিল আয়োজিত অনুষ্ঠানে কাতার প্রধানমন্ত্রী বলেন, আমরা এমন একটা স্থানে পৌঁছেছি যেখানে হামাস বড় ধরনের একটা সুবিধা পাবে।

শেখ মুহাম্মাদ বিন আব্দুর রহমান বিন জসিম আল থানি বলেন, আলোচনার পূর্বে হামাসের দাবি ছিল স্থায়ীভাবে যুদ্ধ বন্ধ। কিন্তু আমি বিশ্বাস করি ভবিষ্যতে আমরা স্থায়ীভাবে যুদ্ধ বন্ধের সিদ্ধান্তে পৌঁছতে পারব।

গত ৭ অক্টোবর ইসরায়েলে হামলা চালিয়ে ১ হাজার ১৩৯ জনকে হত্যা করে হামাস। এছাড়া ২৪০ জনকে জিম্মি করে নিয়ে যায়। এ ঘটনার পর থেকেই গাজায় ভয়াবহ হামলা চালিয়ে যাচ্ছে ইসরায়েল। হামলায় এ পর্যন্ত ২৬ হাজার ৬০০ জন ফিলিস্তিনি নিহত হয়েছে।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares