সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:00 AM, January 31, 2024
অর্থনীতি ডেস্ক:
কমপক্ষে ৪৩টি রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা বাতিলের ঘোষণা দেয় বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংক। এই সব পণ্যের অধিকাংশই আবার তৈরি পোশাক বা গার্মেন্টস খাতের। মূলত, স্বল্পোন্নত দেশের তালিকা থেকে চূড়ান্তভাবে উত্তোরণের পদক্ষেপ হিসেবে এসব পণ্যে প্রণোদনা দেয়া বাতিল করা হয়। নিয়ম অনুযায়ী, স্বল্পোন্নত দেশ থেকে উত্তরণ হলে কোনও রপ্তানি প্রণোদনা বা নগদ সহায়তা দেয়া যাবে না।
সংবাদমাধ্যম বিবিসি বাংলায় সংবাদপত্র বিশ্লেষণধর্মী প্রতিবেদনে বলা হয়, ‘অধিকাংশ গার্মেন্টস পণ্য থেকে রপ্তানি প্রণোদনা প্রত্যাহার’, এই খবরটি বণিক বার্তার প্রথম পাতায় প্রকাশিত হয়েছে। এখানে বলা হয়েছে, এক সার্কুলারের মাধ্যমে গত ৩০ জানুয়ারি মোট ৪৩টি রপ্তানিমুখী খাতে নগদ প্রণোদনা প্রত্যাহারের ঘোষণা দেয় বাংলাদেশ ব্যাংক।
এদিকে অর্থনীতি বিশ্লেষকেরা জানিয়েছেন, এমন পদক্ষেপ একসঙ্গে কার্যকর করা হলে রপ্তানি খাত চ্যালেঞ্জের মুখোমুখি হতে পারে। নতুন বছরের শুরু থেকেই বিভিন্ন খাতে নগদ সহায়তার হার ধীরে ধীরে কমিয়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
বৈদেশিক মুদ্রার এমন তীব্র সংকটের সময় বেশিরভাগ গার্মেন্টস পণ্য থেকে রপ্তানি প্রণোদনা প্রত্যাহারের সিদ্ধান্তকে আত্মঘাতী বলে মনে করছে বাংলাদেশ নিটওয়্যার ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিকেএমইএ)।
এদিকে, দেশ রূপান্তর পত্রিকার প্রধান শিরোনাম করা হয়েছে, ‘দুর্নীতিতে দশ নম্বর বাংলাদেশ’। এতে বলা হয়, বিশ্বের সবচেয়ে বেশি দুর্নীতিগ্রস্ত দেশগুলোর তালিকায় দুই ধাপ পিছিয়েছে দক্ষিণ এশিয়ার দেশটি।
দুর্নীতিবিরোধী আন্তর্জাতিক সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনালের (টিআই) দুর্নীতির ধারণাসূচক প্রতিবেদন ২০২৩-এর থেকে প্রাপ্ত তথ্য পর্যালোচনা করে প্রতিবেদনটিতে বলা হয়েছে, এবার বাংলাদেশের অবস্থান হয়েছে দশম, যা গত বছর ছিল ১২তম। কাছাকাছি স্কোর নিয়ে বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে রয়েছে আফ্রিকান রিপাবলিক, ইরান, লেবানন ও জিম্বাবুয়ে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 5
Users Yesterday : 12
Users Last 7 days : 130
Users Last 30 days : 368
Users This Month : 368
Users This Year : 368প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
