ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

প্রকাশিত: 9:52 AM, February 4, 2024

ইজতেমায় আরও ৪ মুসল্লির মৃত্যু

 

জাতীয় ডেস্ক:

টঙ্গীর তুরাগতীরে বিশ্ব ইজতেমায় আরও চার মুস‌ল্লির মৃত্যু হ‌য়ে‌ছে। শনিবার (৩ ফেব্রুয়ারি) রাতে তারা মারা যান। এ নিয়ে ইজতেমায় ১৩ জনের মৃত্যু হলো।

মারা যাওয়া চার মুসল্লি হলেন- রাজবাড়ী জেলার মো. সানোয়ার, চট্টগ্রামের মো. আলম, নরসিংদী জেলার মো. শাহনেওয়াজ ও সিরাজগঞ্জ জেলার আল মাহমুদ।

এদিকে, রোববার (৪ ফেব্রুয়ারি) গাজীপুরের টঙ্গীর তুরাগ নদের তীরে অনুষ্ঠিত বিশ্ব ইজতেমায় ফজরের নামাজের পর হেদায়েতের বয়ান করেন পাকিস্তানের মাওলানা জিয়াউল হক। এরপর নসিহতমূলক কথা বলবেন ভারতের মাওলানা ইব্রাহিম দেওলা। সবশেষ সকাল ৯টা থেকে ১০টার মধ্যে আখেরি মোনাজাত পরিচালনা করবেন বাংলাদেশের মাওলানা জুবায়ের।

যোবায়েরপন্থী (সুরা নিজাম) ইজতেমা আয়োজক কমিটির গণমাধ্যম সমন্বয়ক হাবিবুল্লাহ রায়হান বলেন, ময়দানে দ্বিতীয় দিনেও বয়ান করেন মুরুব্বিরা। রোববার আখেরি মোনাজাতে প্রায় ১০ লাখ মুসল্লি অংশ নেবেন বলে ধারণা করা হচ্ছে।

আখেরি মোনাজাতের মধ্যদিয়ে শেষ হতে যাচ্ছে বিশ্ব ইজতেমার প্রথম ধাপ। চার দিন বিরতি দিয়ে আগামী ৯ ফেব্রুয়ারি থেকে ১১ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে দ্বিতীয় ধাপ। এর মধ্যদিয়ে শেষ হবে ৫৭তম বিশ্ব ইজতেমার এবারের আসর।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares