১৪৭ স্ট্রাইক রেটে দেড়শো’রও বেশি ম্যাচ খেলা ইংলিশ ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

প্রকাশিত: 11:56 AM, February 14, 2024

১৪৭ স্ট্রাইক রেটে দেড়শো’রও বেশি ম্যাচ খেলা ইংলিশ ক্রিকেটারকে দলে ভেড়াল ঢাকা

 

স্পোর্টস ডেস্ক:

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) দশম আসরে সময়টা ভালো যাচ্ছে না দুর্দান্ত ঢাকার। জয় দিয়ে আসর শুরু করলেও টানা আট ম্যাচ হেরে পয়েন্ট টেবিলের তলানিতে অবস্থান করছে তারা। তাসকিন-শরিফুলের মতো পেসার থাকার পরও জয়ের মুখ দেখছে না দলটি। প্লে-অফের আশা ও যখন প্রায় শেষ তখন নতুন করে আরও দুই বিদেশি ক্রিকেটারকে দলে নিয়েছে দুর্দান্ত ঢাকা।

ফ্র্যাঞ্চাইজিটির হয়ে খেলতে বাংলাদেশে পা রেখেছেন জিম্বাবুয়ের অলরাউন্ডার শেন উইলিয়ামস ও ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার অ্যাডাম রজিংটন। ইতোমধ্যেই দলের সঙ্গে চট্টগ্রামে যোগ দিয়েছেন তারা। দলটির পরবর্তী ম্যাচেই তাদেরকে একাদশে দেখা যেতে পারে। মূলত, জাতীয় দল ও পিএসএলের ব্যস্ততার কারণে মোহাম্মদ ইরফান, আন্দ্রে ম্যাকার্থি ও লাহিরু সামারাকুনকে হারিয়েছে ঢাকা। তাদের পরিবর্তেই উইলিয়ামস-রজিংটনকে দলে নিয়েছে দলটি।

টি-টোয়েন্টি ফরম্যাটে ইংলিশ উইকেটরক্ষক ব্যাটার রজিংটনকে অভিজ্ঞই বলা যায়। এরই মধ্যে ১৪৭ স্ট্রাইক রেটে দেড়শোর বেশি টি-টোয়েন্টি খেলেছেন তিনি। ব্যাট হাতে ঝড় তুলে করেছেন ২ হাজার ৯৫৬ রান। করাচি কিংস, চেন্নাই ব্রেভসের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে এই ইংলিশ ক্রিকেটার।

এদিকে, জিম্বাবুয়ের তারকা অলরাউন্ডার উইলিয়ামস ১৪টি টেস্টের পাশাপাশি ১৫৬টি ওয়ানডে ও ৭৯টি টি-টোয়েন্টি খেলেছেন। সাড়ে ৬ হাজার রান করার পাশাপাশি উইকেট নিয়েছেন দেড়শোর বেশি।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares