, ,

প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

Rahat
প্রকাশিত February 20, 2024, 06:25 PM
প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের ফল প্রকাশ

 

শিক্ষা ডেস্ক:

সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষার দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ হয়েছে।

 

মঙ্গলবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে ফল প্রকাশ করেছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়। লিখিত পরীক্ষায় ২০ হাজার ৬৪৭ জন উত্তীর্ণ হয়েছেন।

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের ওয়েবসাইট www.mopme.gov.bd এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইট www.dpe.gov.bd -তে ফলাফল পাওয়া যাবে। এ ছাড়া উত্তীর্ণ পরীক্ষার্থীরা মোবাইলেও বার্তা পাবেন। মৌখিক পরীক্ষার তারিখ পরবর্তীতে জানানো হবে।

এর আগে ২ ফেব্রুয়ারি তিন বিভাগের ২২ জেলায় সহকারী শিক্ষক নিয়োগের দ্বিতীয় ধাপের লিখিত পরীক্ষা হয়। এতে মোট পরীক্ষার্থী ছিলেন চার লাখ ৩৯ হাজার ৪৪৩ জন।

R/N