সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 7:05 PM, February 20, 2024
অর্থনীতি ডেস্ক:
বাংলাদেশ থেকে গত জানুয়ারিতে প্রায় ৫ বিলিয়ন ডলারের তৈরি পোশাক রপ্তানি হয়েছে। একক মাসে যা সর্বোচ্চ রপ্তানির রেকর্ড। পাশাপাশি বিদায়ী জানুয়ারিতে মোট ৫৭২ কোটি ৪৩ লাখ ডলারের পণ্য রপ্তানি হয়েছে। আগে কখনও যা হয়নি। সার্বিক রপ্তানি আয়ে তা রেকর্ড। ওই মাসে প্রবৃদ্ধি হয়েছে সাড়ে ১১ শতাংশ।
রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্য বিশ্লেষণ করে পোশাক রপ্তানিকারকদের শীর্ষ সংগঠন বিজিএমইএ এসব তথ্য জানিয়েছে। সংগঠনের সভাপতি ফারুক হাসান বলেন, একক মাসের হিসাবে সর্বোচ্চ রপ্তানির রেকর্ড হয়েছে জানুয়ারিতে। গত মাসে ৪ দশমিক ৯৭ বিলিয়ন (প্রায় ৫ বিলিয়ন) ডলারের পোশাক রপ্তানি হয়েছে।
তিনি বলেন, চলতি ২০২৩-২৪ অর্থবছরের দ্বিতীয়ার্ধে পোশাক রপ্তানির চিত্র হতাশাজনক। তবে গত জানুয়ারিতে প্রবৃদ্ধি ইতিবাচক সূচকের দিকে বাঁক নিয়েছে। এ মাসে একটা বড় মাইলফলক স্পর্শ করেছি আমরা। এতে স্পষ্ট, নতুন বাজারে আমাদের অবস্থান শক্ত হচ্ছে। আমরা ধীরে ধীরে উন্নতি করছি।
বিজিএমইএ সভাপতি বলেন, আলোচ্য মাসে পোশাক রপ্তানি প্রবৃদ্ধি ১২ দশমিক ৪৫ শতাংশ। ওভেনে হয়েছে ৭ দশমিক ১৬ শতাংশ। নিট পোশাকে প্রবৃদ্ধি ১৭ দশমিক ৩২ শতাংশ। আশা করি, চলমান অর্থবছরের বাকি সময়ে আরও ভালো খবর আসবে। বিশ্ব বাণিজ্য ঘুরে দাঁড়াতে শুরু করেছে।
ফারুক হাসান বলেন, গত বছরের হলিডে সিজনে আমাদের প্রধান বাজার যুক্তরাষ্ট্র্র ও যুক্তরাজ্যে ব্যাপক বেচাকেনা হয়েছে। এতদিন তাদের গুদামে অনেক পণ্য মজুত ছিল। সেগুলো কমে এসেছে। ফলে এখন সেখান থেকে নতুন ক্রয়াদেশ আসার প্রবণতা বাড়বে। ২০২৪ সাল আমাদের ঘুরে দাঁড়ানোর বছর হতে পারে।
পোশাক রপ্তানিতে বিশ্বে দ্বিতীয় স্থানে রয়েছে বাংলাদেশ। আর প্রথম অবস্থানে আছে চীন। বর্তমানে বিশ্ববাজারে বাংলাদেশের হিস্যা ৬ দশমিক ৪ শতাংশ। যেখানে চীনের হিস্যা প্রায় ৩১ শতাংশ।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 11
Users Yesterday : 21
Users Last 7 days : 124
Users Last 30 days : 362
Users This Month : 362
Users This Year : 362প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
