রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে কোনো আয়োজন থাকবে না

প্রকাশিত: 6:36 AM, August 5, 2023

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকীতে কোনো আয়োজন থাকবে না

আন্তর্জাতিক ডেস্ক :

রানি দ্বিতীয় এলিজাবেথের প্রথম মৃত্যুবার্ষিকী আগামী ৮ সেপ্টেম্বর। প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন না রাখার সিদ্ধান্ত নিয়েছেন ব্রিটিশ রাজা তৃতীয় চার্লস। ওই দিন ঘরোয়াভাবেও কোনো জমায়েত থাকবে না। শুক্রবার ( ৪ আগস্ট ) ব্রিটিশ রাজপরিবারের এক মুখপাত্র জানিয়েছেন, রাজা তৃতীয় চার্লস অত্যন্ত নিভৃতে তার মায়ের মৃত্যুবার্ষীকীর দিনটি কাটাবেন।

রানি দ্বিতীয় এলিজাবেথের মৃত্যুর পর রাজা হন ৭৪ বছর বয়সী চার্লস। ৯৬ বছর বয়সী রানির মৃত্যুতে যুক্তরাজ্যজুড়ে শোকের ছায়া নেমে আসে। তার মৃত্যুতে ১০ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করা হয়েছিল। রানির অন্ত্যেষ্টিক্রিয়ার দিনে হাজার হাজার মানুষ কেন্দ্রীয় লন্ডনের রাস্তার দুই পাশে দাঁড়িয়ে তাকে শেষ শ্রদ্ধা জানান।

তবে বাকিংহাম প্যালেসের মুখপাত্র বলেছেন, রানির প্রথম মৃত্যুবার্ষিকীতে রাষ্ট্রীয় কোনো আয়োজন থাকবে না। রাজা তৃতীয় চার্লস এবং তার স্ত্রী ক্যামিলা নীরবে এবং একান্তে দিনটি কাটাবেন।

চার্লস এ ক্ষেত্রে তার মায়েরই পদাঙ্ক অনুসরণ করছেন। রানি তৃতীয় এলিজাবেথও তার বাবার মৃত্যুবার্ষিকী নীরবে পালন করতেন।

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares