টাইব্রেকারে জিতে শেষ আটে মেসির মায়ামি

প্রকাশিত: 5:01 AM, August 7, 2023

টাইব্রেকারে জিতে শেষ আটে মেসির মায়ামি

স্পোর্টস ডেস্ক:
প্রথমবারের মতো লিওনেল মেসি গিয়েছিলেন প্রতিপক্ষের মাঠে খেলতে। সেখানেও বাজিমাত করলেন ফুটবলের এই ক্ষুদে জাদুকর। নির্ধারিত সময়ের ৮ গোলের শেষ পর্যন্ত গড়ায় টাইব্রেকারে। আর টাইব্রেকে ৫-৩ ব্যবধানে পাওয়া জয়ের মাধ্যমে লিগস কাপের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে মেসির ইন্টার মায়ামি।

মেসি জাদুতে পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত সমতায় শেষ হয় নির্ধারিত ৯০ মিনিট। এরপর অতিরিক্ত সময়েও এগিয়ে যেতে ব্যর্থ হয় দুই দল। যার ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। শেষ পর্যন্ত ৫-৩ গোলে জয় বাগিয়ে নিয়ে শেষ আট নিশ্চিত করে মায়ামি।
প্রথমবারের মতো মায়ামির হয়ে একসঙ্গে মাঠে নামেন সাবেক তিন বার্সেলোনা তারকা; সার্জিও বুসকেটস, জর্ডি আলবা ও লিওনেল মেসি। ম্যাচের ৬ মিনিটের মাথায় লিড নেয় মায়ামি। আলবার পাসে বক্সের বাইরে থেকে বল জালে জড়ান মেসি।

প্রথমার্ধের শেষ দিকে অবিশ্বাস্যভাবে আট মিনিটের মধ্যে ব্যবধান কমিয়ে ডালাস যায় লিডে। ৩৭তম মিনিটে ডালাসকে সমতায় আনেন ফাকুন্দো কুইগনন। আর ৪৫ মিনিটের মাথায় দলকে লিড এনে দেন

R/N

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares