, ,

মিসবাউর রহমানকে ডক্টরেট ডিগ্রী সম্মান প্রধান করা হয়েছে

নোভা মিডিয়া সিলেট
প্রকাশিত December 16, 2021, 12:39 PM
মিসবাউর রহমানকে ডক্টরেট ডিগ্রী সম্মান প্রধান করা হয়েছে

“”মিসবাউর রহমানকে ডক্টরেট ডিগ্রী প্রধান””
দেশ ফাউন্ডেশন UK এর প্রতিষ্টাতা সভাপতি, যুক্তরাজ্য আওয়ামী লীগের বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক জনাব মিসবাউর রহমান মিসবাহকে সম্মান সূচক ডক্টরেট ডিগ্রী প্রধান করা হয়েছে, বৃটেনের কমিউনিটিতে অসামান্য অবদান রাখায় হাউস অব কমন্সে এক অনাড়ম্বর অনুষ্ঠানের মাধ্যমে তাকে এ সম্মানসূচক ডক্টরেট ডিগ্রীতে ভূষিত করা হয়।

সম্প্রতি তিনি বাংলাদেশে এসেছেন,সিলেট তথা বাংলাদেশের গর্ব এই মহান ব্যাক্তির স্বদেশ আগমন উপলক্ষে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানাতে উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক জনাব মিসবাহ্ উদ্দিন সিরাজ এবং সিলেট জেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান (ভারপ্রাপ্ত) জনাব জয়নাল আবেদীন,

সিলেট জেলা আওয়ামী লীগের সদস্য ও গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি জননেতা জনাব গোলাপ মিয়া এবং সিলেট মহানগর আওয়ামী লীগের সদস্য ও সিলেটের ডাক প্রত্রিকার ব্যবস্হপনা সম্পাদক জনাব ওয়াহিদুর রহমান ও জনাব কামরুল হাসান টিটুর নেতৃত্বে”স্টুডিও সিলেট” পরিবার, সহ সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক সংগঠনের আরও অনেক নেতৃবৃন্দ ….আছেন।