সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:54 AM, September 10, 2024
বিনোদন ডেস্ক:
বিষয়টি একটু জিলাপির মতো মনে হতে পারে। কিন্তু এটাই বাস্তবতা। কারণ শাকিব খানের বার্তা নিয়ে দূর চাঁদপুরে ছুটে গেছেন নায়ক ইমন ও নায়িকা মিম! সেখানে গিয়ে তারা দিনভর (৯ সেপ্টেম্বর) উপহার বিলি করেছেন সাধারণ মানুষের মাঝে!
জানা গেছে, মূলত তারা শাকিব খানের পক্ষ থেকে ত্রাণের ট্রাক নিয়ে হাজির হয়েছেন চাঁদপুরে। যদিও প্রশ্ন উঠেছে, শাকিব খানের ত্রাণ নিয়ে ইমন-মিম কেন যাবেন ত্রাণের মাঠে!
না। এ বিষয়ে কোনও মন্তব্য করলেন না শাকিব খান। তবে নিশ্চিত হওয়া গেছে, শাকিব, ইমন কিংবা মিম- তারা কেউই ব্যক্তিগতভাবে এই ত্রাণ কার্যক্রম পরিচালনা করছেন না। পুরোটাই হচ্ছে রিমার্ক হারল্যান-এর উদ্যোগে। যে প্রতিষ্ঠানের অন্যতম পরিচালক শাকিব খান, এক্সিকিউটিভ ডিরেক্টর মামনুন ইমন এবং ব্র্যান্ড অ্যাম্বাসেডর বিদ্যা সিনহা মীম।
শাকিব খানের বার্তা নিয়ে চাঁদপুরে ইমন-মিম!
সেই সূত্রেই সোমবার (৯ সেপ্টেম্বর) ইমন ও মিম চাঁদপুর গিয়ে বন্যা দুর্গতদের হাতে ত্রাণ সহায়তা তুলে দেন।
খোঁজ নিয়ে জানা যায়, চাঁদপুরের অনেক অঞ্চলে এখনও বন্যার পানি বিরাজ করছে। বিশেষ করে চাঁদপুর সদর, ফরিদগঞ্জ, হাইমচর এলাকায় বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। পানি কমে গেলেও এসব এলাকায় মানুষ কষ্টে দিন পার করছেন। এ কারণে এসব অঞ্চলের কয়েক হাজার মানুষকে সহায়তা দেয়া হয়েছে ইমন-মিমের মাধ্যমে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 1
Users Yesterday : 11
Users Last 7 days : 117
Users Last 30 days : 591
Users This Month : 591
Users This Year : 591প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
