সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:06 AM, August 16, 2023
জাতীয় ডেস্ক :
ঢাকা মেডিকেল কলেজের (ঢামেক) ডা. আলিম চৌধুরী ছাত্রী নিবাস থেকে জয়া কুণ্ড (২৪) নামে এক শিক্ষার্থীর ঝুলন্ত মরাদেহ উদ্ধার করা হয়েছে।
জয়া কুণ্ড ঢাকা মেডিক্যাল কলেজের পঞ্চম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তিনি খুলনার ফুলবাড়ি উপজেলার কুয়েট রোডের গিরি ইন্দ্রনাথের মেয়ে।
বুধবার (১৬ আগস্ট) বেলা পৌনে ১১টায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসা হয়। পরে চিকিৎসক পরীক্ষা-নিরীক্ষা শেষে তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, ওই শিক্ষার্থী ডা. আলিম চৌধুরী হলের তৃতীয় তলায় ৮৫ নম্বর রুমে থাকতেন। ওই রুমে তিন শিক্ষার্থী থাকতেন। ঘটনার সময় রুমে কেউ ছিলেন না। জয়ার রুমমেটরা হলে ফিরে রুমের দরজা ভিতর থেকে বন্ধ দেখতে পান। পরে বিকল্পভাবে রুমের দরজা খুলে জয়াকে সিলিং ফ্যানের সঙ্গে ঝুলন্ত অবস্থায় দেখতে পান। দ্রুত তাকে হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
প্রাথমিকভাবে জয়া কুণ্ডর মৃত্যুর সঠিক কারণ জানা যায়নি। চিকিৎসকরা বলছেন ময়না তদন্তের রিপোর্টের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 28
Users Last 7 days : 167
Users Last 30 days : 437
Users This Month : 437
Users This Year : 437প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
