সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 10:00 PM, October 22, 2024
স্পোর্টস ডেস্ক:
সর্বশেষ আসরে বরুশিয়া ডর্টমুন্ডকে হারিয়েই রেকর্ড ১৫তম শিরোপা ঘরে তুলেছিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগ মঞ্চে এবার লিগ পর্বেই মুখোমুখি হচ্ছে তারা। সান্তিয়াগো বার্নাব্যুতে মাদ্রিদের অভিজাতরা তাদের আজ আতিথ্য দেবে দিবাগত রাত ১টায়। গুরুত্বপূর্ণ এই ম্যাচের আগে আলোচনায় দলটির তারকা মিডফিল্ডার জুড বেলিংহ্যাম। এই মৌসুমে ৯ ম্যাচ খেললেও গোল পাননি তিনি। অথচ গত মৌসুমে ক্লাবের হয়ে সব প্রতিযোগিতা মিলে তার গোল ছিল ২৩টি।
অবশ্য কিলিয়ান এমবাপ্পে রিয়ালে আসার পর বেলিংহ্যামের ভূমিকাও বদলেছে। ফলে তার ফর্ম নিয়ে খুব বেশি ভাবছেন না রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তি, ‘তার যে ভূমিকা সেটা নিয়ে আমি ভীষণ সন্তুষ্ট। দল সন্তুষ্ট।’
বেলিংহ্যামের ভূমিকা নিয়ে আনচেলত্তির কথা, ‘সে অনেক কাজ করে। উপস্থিত থাকে, কাজ সম্পূর্ণ করে, লড়াই করে। সবচেয়ে বড় কথা ত্যাগ স্বীকার করে।’ তিনি আরও বলেছেন, ‘এটা সত্যি সে গত মৌসুমে অনেক গোল করেছে। কিন্তু এই বছরে গোল না করায় ব্যাপারটা আসলে বিস্ময়কর না। বিস্ময়কর ছিল গত বছর অনেকগুলো গোল করায়। যা কেউ প্রত্যাশা করেনি। সে আমাদের অনেক সহায়তা করেছে। আর এই বছর তার গোল না পাওয়াটা আমাদের জন্য সমস্যা নয়।’
একইভাবে আলোচনায় এমবাপ্পেও। এই মৌসুমে ৬ গোল করেছেন। তবে তার সমালোচনা নিয়ে মাথা ঘামাচ্ছেন না লস ব্লাঙ্কোসদের কোচ, ‘তাকে বলেছি স্কোর করতে। প্রেস করার বদলে আমি চাই তার গোল। সেন্টার ফরোয়ার্ডের ভূমিকা আমাদের জন্য মোটেও বদলায়নি। একই কথা বেনজিমাকেও বলেছিলাম। যখন বল দখলে নিতে পারবো দ্রুতই যেন সেটা কাজে লাগানো যায়।’
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 7
Users Yesterday : 16
Users Last 7 days : 208
Users Last 30 days : 327
Users This Month : 327
Users This Year : 327প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
