জাতীয় ডেস্ক:
পবিত্র হজ পালন শেষে দেশে ফিরেছেন বাংলাদেশ সেনাবাহিনীর প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান। আজ সোমবার সৌদি আরব থেকে দেশে ফেরেন তিনি।
সোমবার ( ০১ জুন ) রাতে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে।
এর আগে গত ২২ মে পবিত্র হজ পালনের উদ্দেশ্যে সৌদি আরব যান সেনাপ্রধান।