সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 8:14 PM, June 8, 2026
পলাতক আসামিদের ধরতে পুলিশের চিরুনি অভিযান অব্যাহত
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
সিলেটের কোম্পানীগঞ্জে আলোচিত শ্রমিক নেতা আবুল হোসেন হত্যা মামলার এজাহারভুক্ত আরও দুই পলাতক আসামিকে গ্রেফতার করেছে পুলিশ। রোববার দিবাগত রাত ৩টার দিকে উপজেলার কোম্পানীগঞ্জ গ্রামে বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, খাগাইল গ্রামের মৃত মজেফর আলীর ছেলে মামলার ১১ নম্বর আসামি কুটু মিয়া (৫৫) এবং একই গ্রামের মৃত উমেদ আলীর ছেলে ১২ নম্বর আসামি আব্দুর রহমান (৬৫)।
পুলিশ সূত্রে জানা গেছে, উপজেলার ৬ নম্বর দক্ষিণ রনিখাই ইউনিয়নের গৌরীনগর গ্রামের বাসিন্দা শ্রমিক নেতা আবুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় কোম্পানীগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলার পর থেকে এজাহারভুক্ত কয়েকজন আসামি গ্রেফতার এড়াতে আত্মগোপনে ছিলেন।
মামলার আসামিদের আইনের আওতায় আনতে কোম্পানীগঞ্জ থানা পুলিশ ধারাবাহিকভাবে অভিযান পরিচালনা করে আসছে। এরই অংশ হিসেবে রোববার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত দুই পলাতক আসামিকে গ্রেফতার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার ওসি তদন্ত সুজন চন্দ্র কর্মকার বলেন, গ্রেফতারকৃতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। তিনি জানান, হত্যা মামলার বাকি পলাতক আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, আবুল হোসেন হত্যাকাণ্ডের ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়। মামলার তদন্ত ও আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপরতা অব্যাহত রেখেছে।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 52
Users Yesterday : 9
Users Last 7 days : 202
Users Last 30 days : 235
Users This Month : 235
Users This Year : 235প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
