সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:02 PM, June 10, 2026
নোভা মিডিয়া সিলেট ডেস্ক:
ইসলামী আন্দোলন বাংলাদেশ এর সিনিয়র নায়েবে আমির মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই সিলেট আসছেন ১১ জুন রোজ বৃহস্পতিবার। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের উদ্যোগে ক্বীন ব্রীজ সংলগ্ন সারদা হলে বিকাল ৩ ঘটিকায় ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলনে প্রধান অতিথির বক্তব্য রাখবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করীম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ এর কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক( সিলেট বিভাগ) হাফিজ মাওলানা মাহমুদুল হাসান এলএলবি, কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য আলহাজ নাজির আহমদ, সিলেট জেলা সভাপতি মুফতী সাঈদ আহমদ, সভাপতিত্ব করবেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ। বক্তব্য রাখবেন জেলা মহানগর নেতৃবৃন্দ,
বাদ মাগরিব বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর থানা শাখার উদ্যোগে ওসমানপুর শাহী ঈদগাহ ময়দানে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথির বয়ান পেশ করবেন আল্লামা হাফিজ সাইদুর রহমান শায়েখে বরুণা।
রাত দশটায় শাহপরান থানা মুজাহিদ কমিটির উদ্যোগে পরগনা বাজার শাহী ঈদগাহ মাঠে প্রধান অতিথির বয়ান পেশ করবেন মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম শায়েখে চরমোনাই, বিশেষ অতিথির বয়ান পেশ করবেন শায়খুল হাদিস মাওলানা আব্দুল কাদির সাহেব, খলীফা শায়েখ রাশিদুর রহমান ফারুক, পীর সাহেব বর্ণভী হাফি।
শায়েখ চরমোনাই মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিমের সিলেট সারদা হলের ইসলামী আন্দোলনের দায়িত্বশীল সম্মেলন বাংলাদেশ মুজাহিদ কমিটি ওসমানীনগর এবং শাহপরান থানার মাহফিল সফলে প্রশাসন, সাংবাদিক সহ সকল ধর্মপ্রান মুসলমানদের অংশগ্রহণ এবং সার্বিক সহযোগিতা ও দোয়া কামনা করেছেন
ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি ডা: রিয়াজুল ইসলাম রিয়াজ।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 16
Users Yesterday : 15
Users Last 7 days : 185
Users Last 30 days : 269
Users This Month : 269
Users This Year : 269প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
