সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 5:51 AM, August 19, 2023
জাতীয় ডেস্ক :
গত বৃহস্পতিবার (১৭ আগস্ট) সারাদেশে একযোগে শুরু হয়েছে এইচএসসি ও সমমানের পরীক্ষা। প্রথম দিন ছিল বাংলা প্রথম পত্র। সকলেই পরীক্ষার কেন্দ্রে গিয়ে সশরীরে অংশগ্রহণ করলেও ব্যতিক্রম ছিল ২৩ বছর বয়সী মাহিন ওরফে মোহনের বেলায়। তিনি একটি মামলার আসামি হিসেবে নারায়ণগঞ্জ জেলা কারাগারে থাকায় সেখানে থেকেই পরীক্ষায় অংশগ্রহণ করে।
তার পরীক্ষায় অংশগ্রহণ করার বিষয়টি নিশ্চিত করে নারায়ণগঞ্জ জেলা কারাগারের জেলার নাশির আহমেদ বলেন, নারী ও শিশু নির্যাতন মামলার আসামি হিসেবে কারাগারে থাকায় আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে পরীক্ষা দেয়ার সুযোগ দেয়া হয়েছে।
মাহিন ওরফে মোহন নারায়ণগঞ্জের ফতুল্লার বক্তাবলী এলাকার কানাইনগর ছোবহানিয়া স্কুল অ্যান্ড কলেজের ছাত্র। তিনি নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা মডেল থানার একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে দায়ের করা আত্মহত্যার প্ররোচনা মামলার আসামি হিসাবে গত ১০ মার্চ থেকে কারাগারে রয়েছেন।
জেলার নাশির আহমেদ আরও বলেন, শিক্ষার্থীর আবেদনের পরিপ্রেক্ষিতে ও আদালতের আদেশে তাকে বোর্ড কর্তৃপক্ষের নিয়ম ও নীতি মেনে কারাগারের একটি কক্ষে পরীক্ষা দেয়ার ব্যবস্থা করা হয়েছে। কারাগারের ভিতরেই তার পরীক্ষার প্রশ্ন ও খাতার ব্যবস্থা করা হয়েছে।
এ বিষয়ে আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট মো. রাশেদ ভূঁইয়া বলেন, গত দুই মাস আগে আমার কাছে একটি মামলা আসে। যে মামলায় সন্দেহজনকভাবে এই শিক্ষার্থীকে জড়ানো হয়েছে। পরবর্তীতে আমি মামলার কাগজপত্র দেখে তার জন্য জামিনের আবেদন করি। সেই সঙ্গে মামলার বাদী আমাদের কাছে বলে শিক্ষার্থী ঘটনার সঙ্গে জড়িত না। বাদী আপোসের ভিত্তিতেই আমরা জামিন চাইলে আদালত জামিন নামঞ্জুর করে।
তিনি আরও বলেন, পরবর্তীতে আমরা আদালতের কাছে পরীক্ষার সুযোগ দেয়ার বিষয়ে আবেদন করি। আদালত আমাদের আবেদন মঞ্জুর করেন। সে প্রেক্ষিতে পরীক্ষা দেয়ার সুযোগ পাচ্ছে ওই শিক্ষার্থী। অভিভাবকদের প্রতি আমার অনুরোধ সন্তানদের ব্যাপারে খোঁজ খবর রাখার জন্য, যাতে করে সন্তানের উপর অনিচ্ছাকৃত কোনো কালো ছায়া না পড়ে।
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 28
Users Yesterday : 28
Users Last 7 days : 138
Users Last 30 days : 442
Users This Month : 442
Users This Year : 442প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
