সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 12:40 AM, June 17, 2026
স্টাফ রিপোর্টার:
আগামীকাল বুধবার সিলেট বিভাগে সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। প্রধানমন্ত্রীর দায়িত্ব নেওয়ার পর এটিই তাঁর দ্বিতীয়বারের মতো সিলেট বিভাগে সফর। এই সফরে সিলেট জেলায় তাঁর কোনো সরাসরি কর্মসূচি না থাকলেও মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও সদরের বিভিন্ন অনুষ্ঠানে অংশ নেবেন তিনি। তাঁর আগমনকে কেন্দ্র করে স্থানীয় প্রশাসন, পৌরসভা এবং বিএনপি ও এর অঙ্গসংগঠনের নেতাকর্মীদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফ্যামিলি কার্ড সম্প্রসারণ কর্মসূচির তৃতীয় পর্যায়ের উদ্বোধন উপলক্ষে প্রধানমন্ত্রীর এই সফর অনুষ্ঠিত হচ্ছে। ওইদিন সকালে তিনি বিমানযোগে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন এবং সেখান থেকে সড়কপথে মৌলভীবাজারের শ্রীমঙ্গলে যাবেন। শ্রীমঙ্গলে আয়োজিত অনুষ্ঠানে তিনি আনুষ্ঠানিকভাবে এই কর্মসূচির উদ্বোধন করবেন এবং উপকারভোগীদের মাঝে কার্ড বিতরণ করবেন। কর্মসূচির অংশ হিসেবে শ্রীমঙ্গলের মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৮৪ জন উপকারভোগীর হাতে সরাসরি কার্ড তুলে দেওয়ার পরিকল্পনা রয়েছে। দিনব্যাপী শ্রীমঙ্গল ও মৌলভীবাজার সদরের কর্মসূচি শেষে বিকেলে সিলেট নগরের আকাশপথ ব্যবহার করে বিমানে তাঁর ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।
প্রধানমন্ত্রীর সফরকে ঘিরে ইতোমধ্যে শ্রীমঙ্গলে ব্যাপক প্রস্তুতি শুরু হয়েছে। সম্ভাব্য অনুষ্ঠানস্থল ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে মাটি ভরাট, মঞ্চ নির্মাণ ও রঙ করার কাজসহ নানা প্রস্তুতি চলছে পুরোদমে। পাশাপাশি পৌর এলাকার সড়কগুলো থেকে পুরনো ব্যানার, পোস্টার ও ফেস্টুন অপসারণ করে সৌন্দর্যবর্ধনের কাজ এগিয়ে নেওয়া হচ্ছে। সফর সফল করতে প্রশাসন ও দলের বিভিন্ন পর্যায়ে দফায় দফায় প্রস্তুতি সভাও অনুষ্ঠিত হয়েছে।
উল্লেখ্য, এর আগে গত বছরের ২ মে সিলেট সফরে এসে নগরী ও সদর উপজেলায় বিভিন্ন উন্নয়ন প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন এবং ‘নতুনকুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 23
Users Yesterday : 12
Users Last 7 days : 133
Users Last 30 days : 386
Users This Month : 386
Users This Year : 386প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
