সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে সংবর্ধনা

প্রকাশিত: 1:43 PM, June 18, 2026

সিউক চেয়ারম্যান কয়েস লোদীকে সংবর্ধনা

সিলেট উন্নয়ন কর্তৃপক্ষের (সিউক) চেয়ারম্যান হিসেবে দায়িত্ব গ্রহণ করায় সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি, সাবেক কাউন্সিলর ও প্যানেল মেয়র রেজাউল হাসান কয়েস লোদীকে ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানিয়েছে ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদ, সিলেট মহানগর। গতকাল বুধবার রাত সাড়ে ১০টায় সিলেট হাউজিং এস্টেটস্থ কার্যালয়ে পরিষদের সিনিয়র নেতৃবৃন্দ নবাগত চেয়ারম্যানের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তাকে ফুল দিয়ে বরণ করে নেন। শুভেচ্ছা বিনিময় শেষে নেতৃবৃন্দ তাঁর সঙ্গে এক সৌজন্যমূলক মতবিনিময়ে মিলিত হন।
সংবর্ধনা ও মতবিনিময় সভায় ইমাম-মুয়াজ্জিন কল্যাণ পরিষদের নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন— পরিষদের সভাপতি হাফিজ মাওলানা মামুনুর রশিদ, সিনিয়র সহ-সভাপতি মাওলানা বদরুল ইসলাম, সহ-সভাপতি মাওলানা ইলিয়াছ আহমদ, সাধারণ সম্পাদক ক্বারী মাওলানা নুরুজ্জামান নোমানী, সাংগঠনিক সম্পাদক হাফিজ মাওলানা ফয়সাল আহমদ, সহ-ড়ৎমধহরুধঃরড়হধষ সম্পাদক হাফেজ মাওলানা জামিল সিদ্দিকী, ধর্ম বিষয়ক সম্পাদক হাফিজ আনিসুল হক, তথ্য ও গবেষণা সম্পাদক মাওলানা আব্দুল মুকিত, সহ-প্রচার সম্পাদক হাফিজ আব্দুল করিম এবং সহ-অর্থ সম্পাদক মাওলানা আব্দুর রহমান চৌধুরী।
এ সময় পরিষদের সদস্য ও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গের মধ্যে আরও উপস্থিত ছিলেন হাফিজ বাহার, হাফেজ সোহাইল ও হাফিজ মুজাম্মিল প্রমুখ। মতবিনিময়কালে নেতৃবৃন্দ সিলেটের সার্বিক উন্নয়নে নবাগত চেয়ারম্যানের সাফল্য কামনা করেন।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।
0Shares