সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 2:02 PM, June 29, 2026
সিলেট নগরের ১৩ নম্বর ওয়ার্ডের কাজিরবাজার গরুর হাট এলাকায় নির্মাণাধীন আরসিসি সড়ক ও ড্রেন নির্মাণকাজ পরিদর্শন করেছেন সিলেট সিটি কর্পোরেশনের (সিসিক) প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী। গতকাল রবিবার বিকেলে তিনি প্রকল্প এলাকা পরিদর্শন করে চলমান কাজের অগ্রগতি ও নির্মাণমান সম্পর্কে খোঁজখবর নেন। এ সময় সংশ্লিষ্ট প্রকৌশলীদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন তিনি।
পরিদর্শনকালে সিসিক প্রশাসক বলেন, নগরবাসীর জন্য টেকসই ও মানসম্মত অবকাঠামো নির্মাণে সিটি কর্পোরেশন অঙ্গীকারবদ্ধ। প্রতিটি উন্নয়নকাজ নির্ধারিত সময়ের মধ্যে এবং সর্বোচ্চ মান নিশ্চিত করে সম্পন্ন করতে হবে। কাজের গুণগত মানের সঙ্গে কোনো ধরনের আপস করা হবে না।
তিনি আরও বলেন, নগরীর জলাবদ্ধতা নিরসন, যান চলাচল সহজ করা এবং নাগরিক সেবা উন্নয়নের লক্ষ্যে বিভিন্ন ওয়ার্ডে সড়ক ও ড্রেন নির্মাণসহ অবকাঠামোগত উন্নয়নকাজ চলমান রয়েছে। এসব প্রকল্প বাস্তবায়নে সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এ সময় সিসিকের প্রধান প্রকৌশলী (ভারপ্রাপ্ত) মো. আলী আকবর, নির্বাহী প্রকৌশলী (পূর্ত) রাজি উদ্দিন খান, সহকারী প্রকৌশলী বিজিত দে’সহ সংশ্লিষ্ট কর্মকর্তা এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 37
Users Yesterday : 2
Users Last 7 days : 117
Users Last 30 days : 629
Users This Month : 629
Users This Year : 629প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
