সিলেট [english_date] | [bangla_date] | [hijri_date]
প্রকাশিত: 3:15 PM, August 19, 2023
জাতীয় ডেস্ক :
ভারত ভীতিতে বিএনপির নেতাদের রাতের ঘুম ভেঙে যাচ্ছে বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ ওবায়দুল কাদের। আর বিএনপি ভারতের সঙ্গে মিত্রতা করতে গিয়ে পারেনি বলে জানিয়েছেন তিনি।
শনিবার বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আয়োজিত শোক দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন ওবায়দুল কাদের।
তিনি বলেন, ভারত ভীতিতে সারা রাত ঘুম ভেঙে যায় বিএনপি নেতাদের। ভারতের সাথে মিত্রতা করতে গিয়েছিল বিএনপি। কিন্তু সেই মিত্রতা আর গড়ে ওঠেনি।
ওবায়দুল কাদের বলেন, বিদেশি বন্ধুদের সুষ্ঠু নির্বাচনের প্রতিশ্রুতি ইতোমধ্যেই দিয়েছে আওয়ামী লীগ। যুক্তরাষ্ট্রের সঙ্গে অভিন্ন কৌশলগত কারণে ভারত বর্তমান সরকারকে হারাতে চায়না, এই বার্তাই যুক্তরাষ্ট্রকে দিয়েছে ভারত। এটা হস্তক্ষেপ নয়।
আওয়ামী লীগ গায়ের জোরে ক্ষমতায় নেই এবং ভবিষ্যতে গায়ের জোরে ক্ষমতায় আসবেও না বলে মন্তব্য করেন তিনি।
ওবায়দুল কাদের বলেন, বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার স্বাস্থ্য নিয়ে বিএনপি নোংরা রাজনীতি করছে। মরার আগেই তাকে (খালেদা জিয়া) কয়েকবার মেরে ফেলেছেন মির্জা ফখরুলরা।
তিনি বলেন, খালেদা জিয়ার চিকিৎসার জন্য প্রয়োজনীয় সব পদক্ষেপ নিচ্ছে সরকার। খালেদা জিয়ার চিকিৎসা নিয়ে উদ্বেগের থেকেও বিএনপি নোংরা রাজনীতি বেশি করছে।
বিএনপির সন্ত্রাসী কর্মসূচির জন্যই আওয়ামী লীগকে শান্তি সমাবেশ করতে হয়েছে বলেও মন্তব্য করেন দলের সাধারণ সম্পাদক।
ওবায়দুল কাদের বলেন, গলাবাজি করে নয় উন্নয়ন আর কাজ করেই ভোট চায় আওয়ামী লীগ
R/N
Administrative Contact:
Name: Fatama Akter Shiuly
Address: Sheikhghat Sylhet.
Postal Code: 3100
Email: siuliakter571@gmail.com
Phone: 880 1760275449
প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী
Users Today : 29
Users Yesterday : 28
Users Last 7 days : 139
Users Last 30 days : 443
Users This Month : 443
Users This Year : 443প্রধান সম্পাদক: ফাতেমা আক্তার শিউলী Phone: 880 1760275449
