জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই নির্বাচিত

প্রকাশিত: 11:07 PM, July 4, 2026

জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই নির্বাচিত

নোভা মিডিয়া সিলেট ডেস্ক:

সিলেট জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই হিসেবে নির্বাচিত হয়েছেন বিয়ানীবাজার থানার চারখাই পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ, এসআই হোসাইন আহমেদ। তিনি ধারাবাহিকভাবে মাদকবিরোধী অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে এ স্বীকৃতি অর্জন করেন।

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে, জেলা পুলিশ সুপারের কার্যালয়ে অনুষ্ঠিত মাসিক কল্যাণ ও অপরাধ সভায় তাকে জেলার শ্রেষ্ঠ মাদক উদ্ধারকারী এসআই (নিরস্ত্র) হিসেবে সম্মাননা ও পুরস্কার প্রদান করেন । জানা গেছে, সাম্প্রতিক সময়ে মাদক উদ্ধার, মাদক ব্যবসায়ী গ্রেফতার এবং অপরাধ দমনে সাহসী ও পেশাদারিত্বপূর্ণ ভূমিকার কারণে জেলা পুলিশের মূল্যায়নে তিনি এ সম্মান অর্জন করেন। তার নেতৃত্বে পরিচালিত বিভিন্ন অভিযানে ইয়াবা, গাঁজা, পাতার বিড়িসহ বিভিন্ন ধরনের মাদক উদ্ধার করা হয়েছে।

পাশাপাশি একাধিক মাদক কারবারিকে আইনের আওতায় আনা হয়েছে। সহকর্মীদের ভাষ্য, দায়িত্ব পালনে সততা, নিষ্ঠা ও দক্ষতার মাধ্যমে এসআই হোসাইন আহমেদ ইতোমধ্যেই সাধারণ মানুষের আস্থা অর্জন করেছেন। মানুষের ভালোবাসায় এই মাদকমুক্ত সমাজ গঠনে তার এই অর্জন পুলিশ বাহিনীর জন্যও গর্বের বিষয় বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এদিকে, এ অর্জনে তাকে অভিনন্দন জানিয়েছেন বিয়ানীবাজার উপজেলা ও চারখাই ইউনিয়নের বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। ভবিষ্যতেও সবার জন্য তিনি অপরাধ ও মাদকের বিরুদ্ধে আরও জোরালো অভিযান পরিচালনা করবেন বলে আশাবাদ ব্যক্ত করেছেন স্থানীয়রা।

আমাদের তথ্যচিত্র গান কবিতা নাটক ভালো লাগলে ফেসবুকে শেয়ার করুন।

এ সংক্রান্ত আরও সংবাদ

0Shares