ইকবাল বাহার:
কানাইঘাট থানা পুলিশের বিশেষ অভিযানে মাদক ইয়াবা ট্যাবলেট ও গাঁজাসহ রাজগঞ্জ ইউনিয়নের কুখ্যাত মাদক ব্যবসায়ী জামাল আহমেদসহ গ্রেফতার- ০২ জনমনে স্বস্তি
জনাব মো: আমিনুল ইসলাম অফিসার ইনচার্জ, কানাইঘাট থানার দিক নির্দেশনায় এসআই (নি:) আব্দুল হান্নান সঙ্গীয় এএসআই (নি:) বাপ্পী রুদ্র পাল, এএসআই (নি:)অলিউল হাসানসহ বিশেষ অভিযান পরিচালনা করে ইং ১৪/০৮/২০২৬ তারিখ রাত ২০:৪৫ ঘটিকার সময় কানাইঘাট থানাধীন ০৯ নং রাজাগঞ্জ ইউনিয়নের অর্ন্তগত মইনা সাকিন হইতে এলাকার কুখ্যাত মাদক ব্যবসায়ী আসামী ১। জামাল আহমেদ (৩৮), পিতা-মৃত আব্দুর রহিম, সাং-মইনা (রাজাগঞ্জ), ২। সুরুজ আলী (৪৫), পিতা-মৃত সমছু মিয়া, সাং-লামাপাড়া, উভয় থানা-কানাইঘাট, জেলা-সিলেটদ্বয়কে ক) ২৬ (ছাব্বিশ) পিস ইয়াবা ট্যাবলেট, খ) ১০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করেন এবং অপর ০২ (দুই) জন আসামী কৌশলে পালিয়ে যায়। ধৃত আসামীদ্বয় ও পলাতক আসামীদ্বয়ের বিরুদ্ধে কানাইঘাট থানার মামলা নং-০৯, তাং-১৫/০৮/২০২৬খ্রি., ধারা- মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন-২০১৮ এর ৩৬ (১) এর টেবিল ১০(ক)/১৯(ক)/৪১ রুজু করা হয়েছে। অদ্য ধৃত আসামীদ্বয়কে যথাযথভাবে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে। কুখ্যাত মাদক ব্যবসায়ী গ্রেফতার হওয়ায় জনমনে স্বস্তি প্রকাশ করেছেন। কানাইঘাট থানা পুলিশের মাদক বিরোধী অভিযান চলমান রয়েছে।