আন্তর্জাতিক ডেস্ক:
পাঁচ বছরের একটি শিশুকে সড়কে সবার সামনে আছড়ে মেরে ফেললেন এক তীর্থযাত্রী। সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল ভিডিওতে দেখা যায়, তিনি পর পর কয়েকবার শিশুটিকে আছাড় মারছেন। এতে ঘটনাস্থলে শিশুটির নির্মম মৃত্যু হয়। ঘটনাটি ঘটে ভারতের উত্তরপ্রদেশের মথুরায়। পুলিশ জানায়, ৫২ বছর বয়সী ওমপ্রকাশ নামের হামলাকারীকে শনাক্ত করা হয়েছে। তার পরনে ছিল বিশেষ একজন `তান্ত্রিকের পোশাক`। হত্যার উদ্দেশ্য এখনো জানা যায়নি। খবর এনডিটিভি।
স্থানীয়দের অভিযোগ, অভিযুক্ত সপ্তকোসি যাত্রা করছিলেন। শিশুটির বাবা তীর্থযাত্রীদের যাতায়াতের পথে একটি ছোট সাধারণ দোকান চালান। পুলিশ জানিয়েছে, অজানা কারণে ওমপ্রকাশ শিশুটিকে তুলে নিয়ে মাটিতে আছাড় মারতে থাকেন।
এ ঘটনায় বিক্ষুব্ধ এলাকাবাসী অভিযুক্তকে ধরে পুলিশে সোপর্দ করার আগে তাকে মারধর করে।
R/N