সিলেট প্রতিনিধি:
সিলেটের সর্বজন শ্রদ্ধেয় সিনিয়র সাংবাদিক ও সিলেট প্রেসক্লাবের একাধিকবারের নির্বাচিত সভাপতি জনাব ইকবাল সিদ্দিকী অসুস্থ হয়ে সিলেটের একটি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। তাঁর অসুস্থতার খবরে সাংবাদিক মহলসহ শুভাকাঙ্ক্ষীদের মধ্যে উদ্বেগ দেখা দিয়েছে।
চিকিৎসাধীন সিনিয়র সাংবাদিক ইকবাল সিদ্দিকীকে দেখতে হাসপাতালে যান প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী জনাব আরিফুল হক চৌধুরী। এ সময় তিনি তাঁর শারীরিক অবস্থার খোঁজখবর নেন।
সাংবাদিকতা অঙ্গনে ইকবাল সিদ্দিকী একজন পরিচিত ও শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব। তাঁর দ্রুত সুস্থতা কামনা করে পরিবারের সদস্য, সহকর্মী, আত্মীয়স্বজন ও শুভাকাঙ্ক্ষীদের পক্ষ থেকে সবার কাছে দোয়া ও আশীর্বাদ প্রার্থনা করা হয়েছে।
সকলের আন্তরিক দোয়া ও শুভকামনায় তিনি যেন দ্রুত সুস্থ হয়ে আবারও স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারেন—এমন প্রত্যাশা সংশ্লিষ্ট সবার।
আমরা তাঁর দ্রুত আরোগ্য ও সুস্বাস্থ্য কামনা করছি।